News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার,সীমান্তে বিক্ষোভে সামিল হিন্দু সেনা
Image

হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার,সীমান্তে বিক্ষোভে সামিল হিন্দু সেনা

আগরতলা, ২৮ নভেম্বর: হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে
উত্তর ত্রিপুরা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের ইয়াকুবনগর ও জলাবাজার এলাকায় হিন্দু সেনার উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। মূলত ওই এালাকা থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য রপ্তানি কার্যক্রম চালানো হয়।

উত্তর জেলা হিন্দু সেনার সভাপতি অভিনাশ দাস জানান, গত ৫ আগস্ট বাংলাদেশ সরকারের ক্ষমতা পুনর্গঠন হয়েছে। কিন্তু সেখানকার হিন্দু, বৌদ্ধ, এবং খ্রিস্টান সম্প্রদায়ের উপর অত্যাচার, ধর্মান্তকরণ, এবং ধর্ষণের মতো অমানবিক নির্যাতন চলছে। আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতির কারণে এতদিন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বড় কোনো বিক্ষোভ করা হয়নি। তবে বর্তমানে পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে।

গত ২৫ তারিখ বাংলাদেশ সরকারের নিরাপত্তা বাহিনী হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে এবং এখনো তাকে মুক্তি দেওয়া হয়নি। এই ঘটনার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দেওয়া হয়, তাহলে হিন্দু সেনার বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। বিক্ষোভকারীরা সীমান্ত এলাকা থেকে তাদের দাবির সাপক্ষে জোরালো আওয়াজ তুলেছেন।

Releated Posts

তপশিলি জাতি কল্যাণ প্রকল্প বাস্তবায়নে রাজ্যের সেরা গোমতী জেলা

উদয়পুর, ৩০ জুন: ত্রিপুরা সরকারের তপশিলি জাতি (এসসি) কল্যাণ দপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়ন ও কার্যকর তদারকির…

ByByReshmi Debnath Jul 1, 2026

বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়ক সংলগ্ন অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কড়া পদক্ষেপ, ৫ দিনের সময়সীমা, নোটিশ পেলেন ৬৭ ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,৩০ জুন: মঙ্গলবার দুপুরে বিশ্রামগঞ্জ বাজার এলাকায় জেলা প্রশাসন ও বিশালগড় মহকুমা প্রশাসনের যৌথ পরিদর্শনকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 1, 2026

পানীয় জলের দাবিতে ইচাই লালছড়ায় পথ অবরোধ, আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ

ধর্মনগর, ৩০ জুন: দীর্ঘদিনের পানীয় জলের সংকটের প্রতিবাদে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Jun 30, 2026

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অর্থহীন:  মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে ক্লাস বয়কট, সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ

মরাছড়া, ৩০ জুন: রসায়ন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পিএমশ্রী মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে।…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top