News Flash

Image

জঙ্গলের পাশ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৮ নভেম্বর : জঙ্গলের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে বিশালগড় থানাধীন কলকলিয়া বন দফতরের জায়গায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড় থানার পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, খুন করে অ্যাসিড দিয়ে দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা যায়নি। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে বিশালগড় থানাধীন কলকলিয়া এলাকার স্হানীয়রা বন দফতরের জায়গার পাশে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান। সাথে সাথে তাঁরা বিশালগড় পুলিশকে খবর দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত মৃতের পরিচয় জানা যায় নি। এদিকে, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

পুলিশের প্রাথমিক ধারণা, খুন করে অ্যাসিড দিয়ে দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে বলে জানান তিনি।

Releated Posts

প্রশাসনিক সংস্কার, ব্যবসা ও জীবনযাত্রার সহজীকরণ নিয়ে শীর্ষ সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস) : পরবর্তী প্রজন্মের প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নির্ধারণে কেন্দ্রীয় সরকারের সব মন্ত্রক ও…

ByBySandeep Biswas Jun 30, 2026

ত্রিপুরায় স্ব- সহায়ক দলের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী

আগরতলা, ৩০ জুন,২০২৬: কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী বলেছেন, ২০৪৭ সালে বিকশিত ভারত গঠন…

ByByReshmi Debnath Jun 30, 2026

চার বছরে সাইবার প্রতারণায় ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার ক্ষতি, দ্রুত অভিযোগ জানানোর আহ্বান ডিজিপির

আগরতলা, ৩০ জুন: গত চার বছরে সাইবার প্রতারণার কারণে ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

ডাক্তার দেখাতে গিয়ে আরও অসুস্থ রোগীরা, জিবি হাসপাতালে উপচে পড়া ভিড়, চরম ভোগান্তি

আগরতলা, ৩০ জুন: চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ থাকার প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে জিবি হাসপাতালে। মঙ্গলবার সকাল…

ByByTaniya Chakraborty Jun 30, 2026
Scroll to Top