News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনবহুল মনুঘাটে মোটর স্ট্যান্ড নেই, রাস্তাতেই দাঁড়িয়েই যাত্রীদের গাড়িতে তুলতে হচ্ছে
Image

জনবহুল মনুঘাটে মোটর স্ট্যান্ড নেই, রাস্তাতেই দাঁড়িয়েই যাত্রীদের গাড়িতে তুলতে হচ্ছে

আগরতলা, ২৮ নভেম্বর: লংতরাইভ্যালি মহকুমার মধ্যে সব থেকে ব্যস্ততম এলাকার নাম হল মনুঘাট। কিন্তু জনবহুল মনুঘাটে মোটর স্ট্যান্ডের ব্যবস্থা নেই। রাস্তাতেই দাঁড়িয়েই যাত্রীদের গাড়িতে তুলতে হচ্ছে চালকদের। তাতে, যানজটের সমস্যাও বাড়ছে।

প্রসঙ্গত, মনুঘাট মহকুমার কেন্দ্র বিন্দুতে অবস্থিত হওয়ার কারনে এখানে প্রায় সব সময়েই ভীড় লেগে আছে। মনুঘাটে রয়েছে সর কারের বিভিন্ন দপ্তরের অফিস। মনু ঘাট বাজার এলাকা থেকে কিছু দূরে রয়েছে রেল স্টেশন। রেল স্টেশন থাকার কারণে মহকুমার বিভিন্ন এলাকার যাত্রীদের রেলে ওঠার জন্য মনু ঘাটে উঠতে হচ্ছে। মনু ঘাটের বুকে চলে গেছে আসাম-আগরতলা জাতীয় সড়ক। ফলে মনুঘাটে সব সময় ভিড় থাকে। স্থানীয় ছোট ছোট গাড়িগুলি যেমন মনুঘাটের জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকে তেমনি দূরপাল্লার গাড়িগুলিও রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী উঠা নামা করা সহ মালবাহী গাড়ি গুলিতে মালপত্র উঠানামা করতে হচ্ছে। ফলে মনুঘাটে যানজট সব সময় লেগে থাকছে।

বামফ্রন্ট সরকারের আমলে মনু ব্লক সংলগ্ন এলাকায় বেশ কয়েক লক্ষ টাকা ব্যয় করে মোটর স্ট্যান্ড তৈরি করা হয়েছিল। মোটর স্ট্যান্ড নির্মাণের জন্য যে এলাকা চিহ্নিত করা হয়েছিল সেই এলাকারটি মনুঘাট থেকে একটু দূরে। ফলে যাত্রীরা পায়ে হেঁটে মোটর স্ট্যান্ডে যেতে চায় না। যাত্রীরা মনুঘাট বাজারের পাশে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করছে। মোটর স্ট্যান্ডের যাত্রী না আসার কারণে যানবাহন চালক রাও গাড়ি নিয়ে মোট রস্ট্যান্ডে আসা বন্ধ করে দি য়েছে। মনুঘাট বাসীর বক্তব্য হল তৎকালীন বাম সরকার পরিকল্পনা ছাড়াই মনু ব্লক সংলগ্ন এলাকায় মোটর স্ট্যা ন্ড নির্মাণ করেছিল। ফলে বাম আমলে তৈরি মোটর স্ট্যান্ড বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। মোটর স্ট্যান্ডের জন্য নির্মিত শৌচালয়টি জঙ্গলে ভরে গিয়েছে। গাড়ি রাখার জন্য নির্মিত মোটর স্ট্যান্ড বর্তমানে গোচারণ ভূমিতে পরিণত হয়েছে।

পরিতক্ত অবস্থায় পড়ে থাকার কারণে মোটরস্ট্যান্ডটিতে সন্ধ্যা হতেই নেশা কারবাড়ী দের আড্ডায় পরিণত হচ্ছে। যাত্রী না পাওয়ার কারণে যানবাহন চালকরা মোটর স্ট্যান্ড ছেড়ে জাতীয় সড়কের পাশে বসে যাত্রীদের বিপজ্জনকভাবে উঠানো নামানো হচ্ছে। রাস্তার পাশে গাড়ি গুলো দাঁড়িয়ে থাকার কারণে যানজটের সমস্যা বাড়ছে।

Releated Posts

তপশিলি জাতি কল্যাণ প্রকল্প বাস্তবায়নে রাজ্যের সেরা গোমতী জেলা

উদয়পুর, ৩০ জুন: ত্রিপুরা সরকারের তপশিলি জাতি (এসসি) কল্যাণ দপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়ন ও কার্যকর তদারকির…

ByByReshmi Debnath Jul 1, 2026

বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়ক সংলগ্ন অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কড়া পদক্ষেপ, ৫ দিনের সময়সীমা, নোটিশ পেলেন ৬৭ ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,৩০ জুন: মঙ্গলবার দুপুরে বিশ্রামগঞ্জ বাজার এলাকায় জেলা প্রশাসন ও বিশালগড় মহকুমা প্রশাসনের যৌথ পরিদর্শনকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 1, 2026

পানীয় জলের দাবিতে ইচাই লালছড়ায় পথ অবরোধ, আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ

ধর্মনগর, ৩০ জুন: দীর্ঘদিনের পানীয় জলের সংকটের প্রতিবাদে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Jun 30, 2026

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অর্থহীন:  মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে ক্লাস বয়কট, সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ

মরাছড়া, ৩০ জুন: রসায়ন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পিএমশ্রী মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ে।…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top