News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বৈরাচার মাথা চাড়া দিলে ভারত ও বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রমণের শিকার হবেই : জিতেন্দ্র
Image

স্বৈরাচার মাথা চাড়া দিলে ভারত ও বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রমণের শিকার হবেই : জিতেন্দ্র

আগরতলা, ২৮ নভেম্বর: স্বৈরাচার মাথা চাড়া দিলে ভারত ও বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রমণের শিকার হবেই। বর্তমানে বাংলাদেশে তাই হচ্ছে। তার বিরুদ্ধে সব গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি একজোট হয়ে সোচ্চার হতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি বলেন, দীর্ঘদিন ধরে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ
সরকারের প্রতি মানুষের পুঞ্জিভূত ক্ষোভ ছিল। এই সরকারকে হটাতে বাংলাদেশে বর্তমান সরকার শাসন ক্ষমতায় বসেছে।
এর পরিপ্রেক্ষিতেই বাংলাদেশে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার চাইছে পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্ক তৈরী করতে।

এদিন তিনি আরও বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধুর হাজার হাজার মূর্তি ভেঙে ফেলা হয়েছে। প্রতিনিয়ত সংখ্যালঘুরা আক্রমণের শিকার হচ্ছে। আসলে কোনো দেশে রাষ্ট্র পরিচালনায় মৌলবাদ বসে তখন ওই দেশের সংখ্যালঘুরা আক্রমণের শিকার হবে। এর তীব্র জানিয়েছেন তিনি।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top