News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে তদন্তে গিয়ে আক্রান্ত ইডি, আধিকারিকদের প্রহার অভিযুক্তের
Image

দিল্লিতে তদন্তে গিয়ে আক্রান্ত ইডি, আধিকারিকদের প্রহার অভিযুক্তের

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): তল্লাশি অভিযানে গিয়ে আবারও আক্রান্ত ইডি। বৃহস্পতিবার সকালে সাইবার দুর্নীতি মামলার তদন্তে দিল্লির বিজওয়াসন এলাকায় যায় ইডি-র একটি দল। অভিযোগ, ওই মামলায় অভিযুক্তকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখন হঠাৎই ইডি আধিকারিকদের উপরে হামলা চালানো হয়। তদন্তকারীদের মারধর করেন অভিযুক্ত এবং তাঁর পরিবারের সদস্যেরা।

ইডি জানিয়েছে, সেখানে পাঁচজন ছিল এবং তাদের মধ্যে একজন পালিয়ে যায়। একটি এফআইআর দায়ের করা হচ্ছে। এই ঘটনায় ইডি-র এক অতিরিক্ত পরিচালক আহত হয়েছেন। উল্লেখ্য, ইডি-র হাই-ইনটেনসিটি ইউনিট বৃহস্পতিবার ভারত জুড়ে পরিচালিত একটি বিশাল সাইবার ক্রাইম নেটওয়ার্কের সঙ্গে জড়িত শীর্ষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের বিরুদ্ধে ব্যাপক অনুসন্ধান শুরু করেছে।

একটি মোবাইল অ্যাপের বিরুদ্ধে সাইবার প্রতারণার অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সেই তদন্তের সূত্রেই ওই সংস্থার মালিক অশোক শর্মার বাড়িতে হানা দিয়েছিল ইডি। তল্লাশির পর জিজ্ঞাসাবাদ শুরু হয়। অভিযোগ, জিজ্ঞাসাবাদ চলার সময়ে হঠাৎই অশোক এবং তাঁর পরিবারের সদস্যেরা তদন্তকারীদের উপরে ঝাঁপিয়ে পড়ে।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top