News Flash

  • Home
  • দিনের খবর
  • ছন্দে ফিরছে সম্ভল; খুলেছে দোকান, এযাবৎ ৭টি এফআইআর দায়ের
Image

ছন্দে ফিরছে সম্ভল; খুলেছে দোকান, এযাবৎ ৭টি এফআইআর দায়ের

সম্ভল, ২৬ নভেম্বর (হি.স.): ধীরে ধীরে ছন্দে ফিরছে উত্তর প্রদেশের সম্ভল জেলা। মঙ্গলবারই দোকান খুলেছেন ব্যবসায়ীরা, এলাকায় চাপা উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সম্ভলের এই হিংসার ঘটনায় এযাবৎ ৭টি এফআইআর দায়ের করেছে পুলিশ।

সম্ভলের শাহি জামা মসজিদে সমীক্ষাকে ঘিরে গত ২৪ নভেম্বর অশান্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। হিংসার ঘটনায় মৃত্যু হয় ৪ জনের, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। অবশেষে মঙ্গলবার থেকে ছন্দে ফিরছে সম্ভল, খুলেছে দোকান। ডিআইজি (মোরাদাবাদ রেঞ্জ) মুনিরাজ জি বলেছেন, “সম্ভলে পরিস্থিতি স্বাভাবিক। বাজার সচল এবং স্বাভাবিক রয়েছে। জনতার চিন্তা করা উচিত নয়, যারা নির্দোষ তাঁদের শাস্তি হবে না। এখনও পর্যন্ত ৭টি এফআইআর দায়ের করা হয়েছে। আমরা দোষীদের চিহ্নিত করছি।”

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top