News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ‘মন কি বাত’ এর ১১৬ তম পর্বে অংশ নেন মুখ্যমন্ত্রী
Image

‘মন কি বাত’ এর ১১৬ তম পর্বে অংশ নেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ নভেম্বর : সম্প্রতি যে সকল রাজ্যে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের ফলাফল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর দেশবাসীর আস্থা প্রমাণিত হয়েছে। রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনার পর সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

ভারত সহ সমগ্র বিশ্বে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত জনপ্রিয় মাসিক কার্যক্রম ‘মন কি বাত’ এর ১১৬ তম পর্ব আজ সম্প্রচারিত হয়েছে।

আজকের পর্বে যুবশক্তি দ্বারা বিভিন্ন সদর্থক প্রয়াস, ভিন্ন ভিন্ন রাষ্ট্রে থাকা ভারতীয়দের ইতিহাস সংরক্ষণ, প্রকৃতি সংরক্ষণের বিভিন্ন প্রয়াস সম্পর্কে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

রবিবার ১৩ প্রতাপগড় বিধানসভার বনকুমারী বগলা মাতা মন্দির পরিসরে দলীয় সহকর্মীদের সাথে এই বিশেষ অনুষ্ঠানটি শুনেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top