News Flash

  • Home
  • প্রধান খবর
  • চড়ুই পাখি জীববৈচিত্র্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : প্রধানমন্ত্রী 
Image

চড়ুই পাখি জীববৈচিত্র্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : প্রধানমন্ত্রী 

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): চড়ুই পাখির বিলুপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানের ১১৬-তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “চড়ুই আমাদের চারপাশের জীববৈচিত্র্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এখন শহরগুলিতে চড়ুই খুব কমই দেখা যায়। ক্রমবর্ধমান নগরায়নের কারণে চড়ুই আমাদের থেকে দূরে চলে গিয়েছে। বর্তমান প্রজন্মের অনেক শিশুই চড়ুইকে শুধু ছবি অথবা ভিডিওতে দেখেছে।”

চড়ুই একাধারে পরিবেশবান্ধব অন্যদিকে কৃষকবান্ধব পাখি। এরা খেতের পোকামাকড় এবং আগাছার দানা খেয়ে ফসলের উপকার করে। এহেন উপকারি পাখিটি নানাভাবে বিলুপ্ত হয়েছে। বর্তমানে চড়ুই সংরক্ষণের জন্য প্রতি বছর ২০ মার্চ দিনটি ‘বিশ্ব চড়ুই দিবস’ হিসেবে পালিত হয়। চড়ুইয়ের সংরক্ষণের জন্য ২০১০ সাল থেকে প্রতি বছর ২০ মার্চ বিশ্ব চড়ুই দিবস হিসেবে পালিত হয়।

চড়ুই পাখির বিলুপ্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “শিশুদের জীবনে এই সুন্দর পাখিটিকে ফিরিয়ে আনার জন্য কিছু অনন্য প্রচেষ্টা চলছে। চেন্নাইয়ের কুদুগাল ট্রাস্ট চড়ুইয়ের সংখ্যা বাড়ানোর প্রচারে স্কুলের শিশুদের সম্পৃক্ত করেছে। ইনস্টিটিউটের লোকজন স্কুলে গিয়ে বাচ্চাদের বলেন, চড়ুই দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠান শিশুদের চড়ুইয়ের বাসা তৈরির প্রশিক্ষণ দেয়। এ জন্য ইনস্টিটিউটের লোকজন ছোট ছোট কাঠের ঘর তৈরি করতে শিখিয়েছেন শিশুদের। এতে চড়ুইদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।”

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top