News Flash

  • Home
  • Uncategorized
  • পাশ-ফেল নিয়ে কেবে’র প্রস্তাব দ্রুত কার্যকর চাইছে রাজ্য সরকার
Image

পাশ-ফেল নিয়ে কেবে’র প্রস্তাব দ্রুত কার্যকর চাইছে রাজ্য সরকার

educationনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ পাশ-ফেল প্রথা পুণরায় চালু করার বিষয়ে সেন্ট্রাল অডভাইজারি বোর্ড অব এডুকেশন’র (কেবে) সমস্ত প্রস্তাব দ্রুত কার্যকর হউক চাইছে রাজ্য সরকার৷ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছেন, রাজ্য সরকারের ইচ্ছা আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে পাশ-ফেল পুণরায় চালু করা হউক৷ তবে, প্রস্তাবগুলি বাস্তবায়নের প্রক্রিয়ায় যথেষ্ট সময় লাগতে পারে৷ তাই শিক্ষা দপ্তরের তরফে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে কেবে’র প্রস্তাবগুলি দ্রুত বাস্তবায়নের আবেদন জানিয়ে চিঠি পাঠানো হবে বলে জানান তিনি৷
সোমবার মহাকরণে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানান, কেবে’র সুপারিশ অনুযায়ী পাশ-ফেল প্রথা চালু করার পুরো স্বাধীনতা রাজ্যগুলিকে দেওয়া হয়েছে৷ সেক্ষেত্রে শিক্ষা দপ্তর আগামী কয়েকদিনের মধ্যেই এবিষয়ে শিক্ষাবিদ, বিশিষ্টজন মিলিয়ে প্রায় ১০০ জনের কাছ থেকে মতামত সংগ্রহ করবে৷ সেই মতামতের ভিত্তিতে একটি রিপোর্ট রাজ্য মন্ত্রিসভায় পেশ করবে দপ্তর৷ কারণ, যেহেতু পাশ-ফেল প্রথা পুণরায় চালু করার পুরো স্বাধীনতা রাজ্যগুলিকে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাশ-ফেলের আওতার বাইরে রাখা উচিৎ, নাকি অষ্টম শ্রেণী পর্যন্ত এই প্রথা চালু করা দরকার সে বিষয়টি খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার৷ শিক্ষামন্ত্রীর মতে, ছয় বছর আগে নো ডিটেনশন পলিসি চালু হওয়ার পর থেকে গোটা দেশে বেড়েছে ড্রপ আউটের হার৷ তার সাথে তলানিতে গিয়ে ঠেকেছে শিক্ষার মান৷ তাই, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ চিন্তা করেই পাশ-ফেল প্রথা চালু করার পথে পা বাড়াবে রাজ্য সরকার, জানিয়েছেন তিনি৷
এদিন শিক্ষামন্ত্রী বলেন, গত ২৫ অক্টোবর কেবে’র বৈঠকে শিক্ষাক্ষেত্রে বহু সমস্যার সুরাহার পথ বেরিয়েছে৷ দীর্ঘদিন ধরেই সমস্যাগুলি ঝুলে রয়েছিল৷ কেবে প্রস্তাব দিয়েছে, পাশ-ফেল প্রথা চালু করার ক্ষেত্রে সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রীদের সম্মতি রয়েছে কিনা সেবিষয়েও মতামত চাওয়া হউক৷ এরই পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার জন্য বলেছে কেবে৷ কারণ, গোটা দেশে অপ্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা প্রচুর৷ শিক্ষামন্ত্রী জানান, আমাদের রাজ্যেই অপ্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষকের হার ৫০ শতাংশের অধিক৷ তবে, শিক্ষকদের প্রশিক্ষনের ক্ষেত্রে এনসিটিই গাইডলাইনের সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে৷ সেই সংশোধনের বিষয়ে কেবে’র বৈঠকে আলোচনা হয়েছে৷
এদিন তিনি জানান, পাশ-ফেল প্রথা পুণরায় চালু করা সংক্রান্ত কেবে যে প্রস্তাব দিয়েছে তা প্রথমে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নের কাছে যাবে৷ সেখান থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেই প্রস্তাবের ভিত্তিতে শিক্ষার অধিকার আইন সংশোধনের অনুমোদনের জন্য পাঠানো হবে৷ কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সংশোধনীর অনুমোদন মিললে তবেই সংসদের ছাড়পত্র পাওয়ার জন্য যাবে৷ ফলে, তাতে অনেকটা সময় লাগতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী৷ কারণ, আইন সংশোধন না করে এই প্রথা চালু করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top