News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হরিণের মাংস বিক্রি করতে গিয়ে বন কর্মীদের হাতে আটক অটো চালক
Image

হরিণের মাংস বিক্রি করতে গিয়ে বন কর্মীদের হাতে আটক অটো চালক

বিলোনিয়া, ২২ নভেম্বর: দুই হাজার টাকা কেজিতে হরিণের মাংস বিক্রি করতে গিয়ে বন কর্মীদের হাতে আটক অটো চালক সুনীল দাস। তৃষ্ণা অভয়ারন্যের কর্মীরা তাকে হাতেনাতে আটক করেছেন। উদ্ধার হয় হরিণের মাংসও।

প্রসঙ্গত, হরিণ যেখানে শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ, সেখানে বেআইনিভাবে হরিণ শিকার করে মাংস ২০০০ টাকা করে বিক্রি হচ্ছে প্রকাশ্য দিবালোকে । যদিও বা বনদপ্তরের আচমকা অভিযানে হরিণের মাংস আর বিক্রি করতে পারে নি চোরা শিকারিরা । মাংস সহ এক অটোচালককে গ্ৰেপ্তার করে বনদপ্তরের কর্মীরা।

আজ বগাফা, কাকুলিয়া রাজনগর তৃষ্ণা অভয়ারেঞ্জের বনদপ্তরের যৌথ উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলোনিয়া মাইছড়া এলাকায় হরিণের মাংস বিক্রি করার সময় হাতে নাতে ধরে ফেলে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে এই অভিযান চলে। মোট সাত কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। জানা যায়, এই অটোচালকের গাড়ির ভিতর থেকে মাংস উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা ।

পাশাপাশি অটোর মধ্যে এবং অটো চালকের হাতে রক্তের সন্ধান পায় বনদপ্তরের কর্মীরা । যদিও বা ধৃত অটো চালক হরিণের মাংস বিক্রি করে নি এবং হরিণ শিকার কান্ডের ঘটনার সাথে জরিত নেই বলে দাবি করেছেন। অভয়ারেঞ্জের বনদপ্তরের কর্মীরা ধৃত অটো চালককে জিজ্ঞাসা বাদ চালাচ্ছে এই হরিণ শিকার কান্ডে কে কে জড়িত। ধৃত অটো চালকের নাম সুনীল দাস।

সুত্রে খবর চোরা শিকারিরা কয়েক দিন পরপর হরিণ শিকার করে এনে মাইছড়া ঐ এলাকায় বিক্রি করে। অভায়ারেঞ্জের কর্মীরা ঘুণাক্ষরেও টের পায় নি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে হরিণের মাংস উদ্ধার সহ ধৃত এক অটো চালক।


Releated Posts

কমলপুরে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চার ভরি সোনা লুট

কমলপুর, ১৫ সেপ্টেম্বর: কমলপুর শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

সংগঠন শক্তিশালী করতে মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে বৈঠক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক ও পানীয় জলের সমস্যায় ভুগছেন জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top