News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত ও গায়ানার সম্পর্ক সাংস্কৃতিক ঐতিহ্য ও পারস্পরিক বিশ্বাসের ওপর ভিত্তিশীল : প্রধানমন্ত্রী 
Image

ভারত ও গায়ানার সম্পর্ক সাংস্কৃতিক ঐতিহ্য ও পারস্পরিক বিশ্বাসের ওপর ভিত্তিশীল : প্রধানমন্ত্রী 

জর্জটাউন, ২১ নভেম্বর (হি.স.): গায়ানার সর্বোচ্চ জাতীয় পুরস্কার ‘দ্য অর্ডার অফ এক্সিলেন্স’-এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গায়ানার রাষ্ট্রপতি ডঃ ইরফান আলি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ এক্সিলেন্স প্রদান করেছেন। বৃহস্পতিবার বিশেষ এই সম্মান পাওয়ার পর গায়ানার রাষ্ট্রপতি ডঃ ইরফান আলিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমাকে গায়ানার সর্বোচ্চ পুরস্কার প্রদান করার জন্য, আমি আমার বন্ধু রাষ্ট্রপতি ইরফান আলির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মান শুধু আমার নয়, ১.৪ বিলিয়ন ভারতীয়দেরও। এটি আমাদের সম্পর্কের প্রতি আমাদের অঙ্গীকারের জীবন্ত উদাহরণ, যা আমাদের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। ভারত ও গায়ানার সম্পর্ক আমাদের ভাগ করা ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং গভীর পারস্পরিক বিশ্বাসের ওপর ভিত্তিশীল।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top