News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ ট্রফির গ্রুপ-ডি বিভাগে চ্যাম্পিয়ন মণিপুর প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় মুখ্যমন্ত্রীর সন্তোষ প্রকাশ
Image

সন্তোষ ট্রফির গ্রুপ-ডি বিভাগে চ্যাম্পিয়ন মণিপুর প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় মুখ্যমন্ত্রীর সন্তোষ প্রকাশ

আগরতলা, ১৯ নভেম্বর : জাতীয় সন্তোষ ট্রফি ফুটবলের গ্রুপ-ডি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মণিপুর। আজ উমাকান্ত স্টেডিয়ামে মণিপুর ২-০ গোলে স্বাগতিক ত্রিপুরাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচ শেষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা জাতীয় সন্তোষ ট্রফি ফুটবলের গ্রুপ-ডি’র ৪টি দল যথাক্রমে-ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও সিকিমের ফুটবলার ও অফিসিয়ালদের সংবর্ধনা জ্ঞাপন করেন। সংবর্ধনাস্বরূপ তাদের হাতে মুখ্যমন্ত্রী স্মারক উপহার তুলে দেন। এই অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিস্কু রায়, ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার ও যুগ্ম সচিব তপন সাহা উপস্থিত ছিলেন।

পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, ২০১৮ সালের পর দ্বিতীয়বারের মতো রাজ্যে সন্তোষ ট্রফি ফুটবলের আয়োজন রাজ্যের খেলোয়াড় সহ ক্রীড়াপ্রেমীদের জন্য নিশ্চয়ই আনন্দের বিষয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সুন্দর ও সফলভাবে প্রতিযোগিতাটি সম্পন্ন করায় মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যদের ধন্যবাদ জানান। পাশাপাশি সন্তোষ ট্রফি ফুটবলের গ্রুপ-ডি’র চারটি দলের খেলোয়াড়দের ও অফিসিয়ালদেরও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top