News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমতলী পুরোনো থানা সংলগ্ন এলাকা থেকে মৃতদেহ উদ্ধার
Image

আমতলী পুরোনো থানা সংলগ্ন এলাকা থেকে মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৯ নভেম্বর : আমতলী পুরোনো থানা সংলগ্ন একটি সরকারি প্রজেক্ট এর অন্তর্গত এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, মৃতের নাম ভানু ভৌমিক। তিনি আমতলী থানার অন্তর্গত ওএনজিসি নেতাজি নগর এলাকার বাসিন্দা। ওয়াটার পাম্প অপারেটরের কাজের পরিপ্রেক্ষিতে তিনি আমতলী পুরান থানা সংলগ্ন জুটমিল কোয়াটারে থাকতেন।

ঘটনার বিবরণে জানা গেছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার ওই সরকারি প্রজেক্ট এর আওতাধীন এলাকায় সকালে জল ছাড়তে এসেছিলেন তিনি। তারপর এদিন বিকেলে প্রজেক্টের কর্মরত শ্রমিকরা ভানু ভৌমিকের মৃতদেহ সেই এলাকায় দেখতে পায়।

শ্রমিকদের থেকে জানা গেছে, মৃতদেহ দেখতে পেয়ে তারা আমতলী থানায় খবর দেয়। সাথে সাথে থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার মৃণাল কান্তি পাল সহ অন্যান্য পুলিশ কর্মীরা ও ফরেনসিক টিম ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয়েছিল মৃত ভানু ভৌমিকের পরিবারের লোকজনকেও। মৃতদেহ দেখে পরিবারের লোকজন ঘটনাস্থলেই কান্নায় ভেঙ্গে পড়েন।

ফরেনসিক টিমের তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। আমতলী থানার পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। বুধবার ময়না তদন্তের পর ভানু ভৌমিকের মৃতদেহ তাঁর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top