News Flash

  • Home
  • দেশ
  • বিশ্বজুড়ে ইনস্টাগ্রামের পরিষেবা ব্যাহত, ভারতেও ভোগান্তিতে ব্যবহারকারীরা 
Image

বিশ্বজুড়ে ইনস্টাগ্রামের পরিষেবা ব্যাহত, ভারতেও ভোগান্তিতে ব্যবহারকারীরা 

নয়াদিল্লি ও ক্যালিফোর্নিয়া, ১৯ নভেম্বর (হি.স.): গোটা বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে গেল ইনস্টাগ্রামের পরিষেবা। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা জানাচ্ছেন, তাঁরা লগ ইন করতে পারছেন না। নিজেদের প্রোফাইল থেকে লগ আউট করা কিংবা ছবিও পোস্ট করতে পারছেন না। ভারতেও একই সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বহু ইনস্টাগ্রাম ব্যবহারকারী। এইভাবে দীর্ঘক্ষণ পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ায় এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ এক্সে ক্ষোভপ্রকাশ করেন। কিন্তু কেন এই ঘটনা ঘটছে আপাতত কিছুই জানায়নি মেটা।

এখনও পর্যন্ত প্রায় ১৫০০ ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। যার মধ্যে ৭০ শতাংশ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অভিযোগ, অ্যাপ খুলছে না বলে। ১৬ শতাংশ ইনস্টাগ্রাম ব্যবহারকারী জানিয়েছেন, অ্যাপের সার্ভারের সমস্যা হচ্ছে। আর কয়েকজন জানিয়েছেন, তারা নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করতেই পারছেন না। এই নিয়ে এক সপ্তাহের মধ্যেই দু’বার সমস্যা দেখা দিল ইনস্টাগ্রামে। এর আগে গত ১৩ নভেম্বর রাত্রিবেলায় আচমকাই স্তব্ধ হয়ে গিয়েছিল এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। যদিও সেদিনই কয়েকঘণ্টা বাদেই সমস্যা মিটে গিয়েছিল।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top