News Flash

  • Home
  • প্রধান খবর
  • কৃত্রিম বৃষ্টি চাইছে দিল্লি সরকার, কেন্দ্রের কাছে অনুরোধ গোপাল রাইয়ের 
Image

কৃত্রিম বৃষ্টি চাইছে দিল্লি সরকার, কেন্দ্রের কাছে অনুরোধ গোপাল রাইয়ের 

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): দিল্লির পরিবেশ দূষণ ঠেকাতে কেন্দ্রের কাছে কৃত্রিম বৃষ্টিপাতের অনুমতি চাইল আম আদমি পার্টির সরকার। মঙ্গলবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই কেন্দ্রীয় সরকারকে লেখা এক চিঠিতে কৃত্রিম বৃষ্টিপাতের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের দাবি জানান। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় রাই বলেন, বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা হয়েছে এবং দিল্লি-এনসিআর-এ বায়ুর মান উন্নত করতে কৃত্রিম বৃষ্টি শুরু করার সময় এসেছে।

মন্ত্রী বলেন, উত্তর ভারত জুড়ে ধোঁয়াশার চাদর ঢেকে রয়েছে। এই পরিস্থিতি পরিত্রাণের একমাত্র উপায় কৃত্রিম বৃষ্টি। এমনকি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদবকে চিঠি লিখে বায়ু দূষণ নিয়ে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। এদিকে, দিল্লি-এনসিআর-এ বায়ুর গুণমান ক্রমাগত খারাপ হচ্ছে। আজ দুপুর ১টা পর্যন্ত বায়ুর গুণগত মান ৪৭৩-পেরিয়ে গেছে।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top