News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ ঘরে আত্মহত্যা মহিলার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
Image

নিজ ঘরে আত্মহত্যা মহিলার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আগরতলা, ১৮ নভেম্বর : পারিবারিক সামান্য বিবাদের জেরে অভিমানে আত্মহত্যা করলেন এক মহিলা, এমনই অভিযোগ পরিবারের সদস্যদের। ঘটনা আমতলী সংলগ্ন দেব টিলা এলাকায়।

জানা গেছে, ওই এলাকার শ্যামল সাহা এবং উনার স্ত্রী রিতা সাহার মধ্যে পারিবারিক সামান্য কোন ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হত।  ঠিক একইভাবে রবিবার রাতেও শ্যামল সাহা এবং রিতা সাহার মধ্যে সামান্য কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর তা আবার ঠিকও হয়ে যায়। সোমবার সকাল থেকে স্বাভাবিকভাবেই চলছিল সবকিছু।

সোমবার দুপুরে বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে শ্যামল সাহার স্ত্রী রিতা সাহা নিজ ঘরে দরজা বন্ধ করে ফাসিতে আত্মহত্যা করে। বিকেলে রিতা সাহার ছেলে বাড়িতে এসে মায়ের খোঁজ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করতেই দেখতে পায় মায়ের ঝুলন্ত মৃতদেহ। এই অবস্থা দেখে রিতা সাহার ছেলে চিৎকার শুরু করলে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় আমতলী থানায়।

খবর পেয়ে আমতলী থানার মহিলা সাব-ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ, সাব ইন্সপেক্টর রঞ্জিত চৌধুরী সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ স্থানীয় এলাকাবাসীদের উপস্থিতিতে রিতা সাহার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এই ব্যাপারে আমতলী থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026

চুরি যাওয়া ২০টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ৩ অক্টোবর: চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ। পাশাপাশি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

হুমকি ও অসদাচরণের অভিযোগে ধর্মনগর থানায় রাজবাড়ির বাসিন্দারা

ধর্মনগর, ৩ অক্টোবর: একের পর এক হুমকি, রাতে মদ্যপ অবস্থায় গালিগালাজ এবং গাড়িতে অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে ঘোরাফেরার অভিযোগে…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এনএসএস – এর বিশেষ শিবিরে রক্তদান, উপস্থিত বিধায়িকা

আগরতলা, ৩ অক্টোবর: শনিবার দুপুরে পিএম শ্রী সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শুরু হল সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top