News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মণিপুরের ঘটনায় শহরে মৌন প্রতিবাদ মিছিল যুব কংগ্রেসের
Image

মণিপুরের ঘটনায় শহরে মৌন প্রতিবাদ মিছিল যুব কংগ্রেসের

আগরতলা, ১৮ নভেম্বর : মণিপুরে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে মাঠে নামলো প্রদেশ যুব কংগ্রেস। সোমবার কংগ্রেস ভবন থেকে একটি মৌন মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মোমবাতি নিয়ে এই মৌন মিছিলের মাধ্যমে মণিপুরের অশান্ত পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসনের দাবি জানানো হয়।

প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা এদিনের এই মৌন প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে বলেন, প্রায় ২ বছর সময় ধরে মনিপুরে অশান্তি বিরাজ করছে। বিভিন্নভাবে মণিপুরের সাধারণ মানুষকে নির্যাতন করছে। মহিলাদের নির্যাতন করা হচ্ছে, তাদের বেঘর করা হচ্ছে। কিন্তু এইসব বিষয়ে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি। তিনি অবিলম্বে মনিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top