News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাঁশ কাটতে গিয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু! 
Image

বাঁশ কাটতে গিয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু! 

আগরতলা, ১৬ নভেম্বর : সোনামুড়া থানাধীন ফকিরাদোলা এলাকায় বাঁশ কাটতে গিয়ে ৬৩ হাজার ভোল্টের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। মৃতের নাম বাবুল নমঃ( ৫৫)।

ঘটনার বিবরণে জানা গেছে, মৃত বাবুল নমঃ-র আর্থিক অবস্থা ভালো ছিলনা। বাঁশ বিক্রি করে সংসার চলত তাঁর। আজও তিনি ফকিরাদোলা এলাকায় বাঁশ সংগ্রহ করতে যান। সেই বাঁশ ঝাড়ের পাশেই ছিল একটি ৬৩ হাজার ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তার। সেখানে উঁচু একটি গাছে উঠে বাঁশ কাটতে গিয়ে ঘটে বিপত্তি। ওই গাছটি বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ওই অবস্থায় গাছের ডালে ঝুলে ছিলেন তিনি।

ঘটনার সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল নমঃ-র মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাঁর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। তবে, তাঁর দেহ বাঁশ ঝাড়ে ওই গাছে ঝুলে ছিল। স্থানীয় মানুষ পুলিশ এবং অগ্নি নির্বাপক কর্মীদের ওই ঘটনার খবর দেন। তারা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top