News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাতদিন ব্যাপী জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির অনুষ্ঠিত বিলোনিয়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে
Image

সাতদিন ব্যাপী জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির অনুষ্ঠিত বিলোনিয়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১১ নভেম্বর:
স্বচ্ছতাই সেবা এই মূল ভাবনাকে সামনে রেখে আজ থেকে সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির শুরু হয় বিলোনিয়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে। এই শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।

এছাড়াও উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, পুর পরিষদের শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী সহ অন্যান্য অতিথিগন।

আলোচনা রাখতে গিয়ে অতিথিরা বলেন ছাত্রীদের মধ্যে সেবার মানসিকতা গড়ে তুলতে জাতীয় সেবা প্রকল্প অনন্য ভূমিকা পালন করে। তাই বর্তমানে সেবা প্রকল্পের এই ধরনের শিবির যথেষ্ট গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে বাল্যবিবাহ এবং নেশা সমাজকে ধ্বংস করছে তাই এই বিষয়ে সমাজ সংস্কার করতে সকলকে দায়িত্ব নিতে হবে। আর সেবা প্রকল্পের সাথে যুক্ত ছাত্রছাত্রীরা এই বিষয়ে একজনই ভূমিকা পালন করতে পারে। সাতদিন ব্যাপী এই বিশেষ শিবিরে স্বচ্ছতা অভিযান ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মাধ্যমে ছাত্রীদের সচেতন করে তোলা হবে। মোট ৫০জন ছাত্রী এই জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরে অংশ নেয়।

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top