News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির ইস্তেহার প্রকাশ অমিত শাহের
Image

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির ইস্তেহার প্রকাশ অমিত শাহের

মুম্বই, ১০ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ রবিবার মুম্বইতে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি-র ইস্তেহার প্রকাশ করেছেন। ইস্তেহারে প্রযুক্তি, উত্পাদন এবং উদ্ভাবনের ক্ষেত্রে মহারাষ্ট্রকে একটি বিশ্বব্যাপী কেন্দ্রে পরিণত করার উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ইস্তেহারে রাজ্যের মহিলা, যুবক এবং প্রবীণ নাগরিকদের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। রাজ্যের নিম্ন আয়ের জনগণকে প্রতিমাসে রেশন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

মুম্বইয়ে আয়োজিত ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবেন্দ্র ফড়নবীস, পীযূষ গোয়েল, সহ বিজেপির অন্যান্য নেতারা। অমিত শাহ বলেন যে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠনের ১০০ দিনের মধ্যে ইস্তেহার বাস্তবায়ন শুরু হবে।

Releated Posts

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top