News Flash

  • Home
  • খেলা
  • বেসরকারি টেস্ট : রোহিতদের পর পারল না রুতুরাজের ভারত -এ দলও
Image

বেসরকারি টেস্ট : রোহিতদের পর পারল না রুতুরাজের ভারত -এ দলও

কলকাতা, ৯ নভেম্বর (হি.স.) : কয়েক দিন আগে রোহিত, কোহলিরা ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রুতুরাজ গায়কোয়াডের ভারত ‘এ’ দল দুই ম্যাচের বেসরকারি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হল অস্ট্রেলিয়া ‘এ’ দলের কাছে।

দ্বিতীয় বেসরকারি টেস্টে ভারতীয় ব্যাটার এবং বোলারেরা ব্যর্থ হয়েছেন। ফলাফল ভারতীয়-এ দল ৬ উইকেটে হারলো অস্ট্রেলিয়া এ দলের কাছে। প্রথম বেসরকারি টেস্টে ৭ উইকেটে হেরেছিল ভারতীয় এ দল ।

ভারত দ্বিতীয় ইনিংসে ২২৯ রান করার পর অস্ট্রেলিয়ার এ দলের কাছে জয়ের লক্ষ্য ছিল ১৬৮ রান। ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছে তারা। স্যাম কোনস্টাসের অপরাজিত ৭৩ এবং বিউ ওয়েবস্টেরের অপরাজিত ৪৬ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে এই জয় এনে দেয়l ভারতের হয়ে ১ রানে ২ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top