News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব -১৯ এশিয়া কাপের সূচি প্রকাশ, ৩০ নভেম্বর ভারত-পাকিস্তান খেলবে
Image

অনূর্ধ্ব -১৯ এশিয়া কাপের সূচি প্রকাশ, ৩০ নভেম্বর ভারত-পাকিস্তান খেলবে

কলকাতা, ৯ নভেম্বর (হি.স.) : শুক্রবার রাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান খেলবে ‘এ’ গ্রুপে। তাদের অপর দুই প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী ও জাপান। ২৯ নভেম্বর দুবাইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠবে ১১–তম আসরের। পরের দিন একই স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচ শেষে উভয় গ্রুপের (‘এ’ এবং ‘বি’) সেরা দুটি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ৬ ডিসেম্বর শেষ চারের দুই ম্যাচ শেষে, একদিন বিরতি দিয়ে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। সবশেষ আসরে গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। বয়স ভিত্তিক এ আসরে সর্বোচ্চ ৮ বারের চ্যাম্পিয়ন ভারত।

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top