News Flash

  • Home
  • খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগ: ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির হাইভোল্টেজ ম্যাচ অমীমাংসিত
Image

ইংলিশ প্রিমিয়ার লিগ: ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির হাইভোল্টেজ ম্যাচ অমীমাংসিত

ম্যানচেস্টার, ৪ নভেম্বর (হি.স.): রবিবার মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটি

ওল্ড ট্র্যাফোর্ডে ১-১ গোলে শেষ হয়েছে।

প্রথমার্ধে কোনও গোল হয়নি। লড়াই জমে উঠে দ্বিতীয়ার্ধে। গোলের জন্য দুই দলই মরিয়া থাকে। ম্যাচের প্রথম গোলটি আসে ৭০তম মিনিটে। ম্যানচেস্টার ইউনাইটেড গোলটি করে পেনাল্টি থেকে। স্পট কিক থেকে গোলটি করেন ব্রুনো ফের্নান্দেস।

তবে গোলটি শোধ দিতে চেলসি সময় নেয় মাত্র চার মিনিট। অর্থাৎ ৭৪ মিনিটে ১-১ করে চেলসি। বক্সের বাইরে থেকে নিচু ভলিতে গোল করেন চেলসির মিডফিল্ডার কাইসেদো। শেষ দিকে ইউনাইটেড চাপ বাড়ালেও আর গোল হয়নি।

ম্যাচে পাঁচ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে চারে উঠেছে চেলসি। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বর স্থানে ইউনাইটেড।

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top