News Flash

  • Home
  • দিনের খবর
  • হেমন্ত সোরেন সরকারের আমলে ঝাড়খণ্ডের আদিবাসীরা নিরাপদ নয় : অমিত শাহ 
Image

হেমন্ত সোরেন সরকারের আমলে ঝাড়খণ্ডের আদিবাসীরা নিরাপদ নয় : অমিত শাহ 

রাঁচি, ৩ নভেম্বর (হি.স.): হেমন্ত সোরেন সরকারের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। রবিবার অমিত শাহ বলেছেন, হেমন্ত সোরেন সরকারের আমলে ঝাড়খণ্ডের আদিবাসীরা নিরাপদ নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির সঙ্কল্প পত্র প্রকাশ করেছেন। অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, সঞ্জয় শেঠ, বিজেপির ঝাড়খণ্ডের সভাপতি বাবুলাল মারান্ডি প্রমুখ।

অমিত শাহ এদিন বলেছেন, “হেমন্ত সোরেন সরকারের আমলে ঝাড়খণ্ডের আদিবাসীরা নিরাপদ নয়। সাঁওতাল পরগনায় আদিবাসীর সংখ্যা ক্রমাগত কমছে। অনুপ্রবেশকারীরা এখানে এসে আমাদের মেয়েদের প্রলুব্ধ করে বিয়ে করে জমি দখল করছে। এটা বন্ধ না হলে ঝাড়খণ্ডের সংস্কৃতি, চাকরি, জমি অথবা মেয়েরা নিরাপদ থাকবে না। তাই ‘রোটি, বেটি, মাটি’ নিশ্চিত করার স্লোগান নিয়ে এগিয়ে চলেছে বিজেপি।”

অমিত শাহ জোর দিয়ে বলেছেন, “ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠিত হচ্ছে এবং আমরা এই অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেব। আমরা আইন এনে নারীদের কাছ থেকে কেড়ে নেওয়া জমি ফিরিয়ে দেব। হেমন্ত সোরেন, আপনি ঝাড়খণ্ডের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top