News Flash

  • Home
  • দিনের খবর
  • বয়স ভাঁড়ানোর অভিযোগ, বিতর্কে হেমন্ত সোরেন
Image

বয়স ভাঁড়ানোর অভিযোগ, বিতর্কে হেমন্ত সোরেন

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): ভোটমুখী ঝাড়খণ্ডে চর্চায় মুখ্যমন্ত্রীর বয়স। মনোনয়নে বয়স ভাঁড়ানোর অভিযোগ হেমন্ত সোরেনের বিরুদ্ধে। অভিযোগ, ৫ বছরে মুখ্যমন্ত্রীর বয়স বেড়েছে ৭ বছর। বারহেত বিধানসভা আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন ঝাড়খণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিজেপির দা হবি, ২০১৯ সালে হেমন্তর মনোনয়নে ৪২ বছর বয়স ছিল। ২০২৪ এর হলফনামায় বয়স হয়ে গিয়েছে ৪৯। ৫ বছরের ব্যবধানে ৭ বছর বয়সের ফারাক। হেমন্তর মনোনয়নে ভুল দেখিয়ে তা বাতিলের দাবি তুলছে গেরুয়া শিবির।

শুক্রবার, বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, জেএমএম শাসিত ঝাড়খণ্ড সরকার অনেক দুর্নীতি করেছে। এখন হলফনামায়ও দুর্নীতি করছে। এই “হলফনামা দুর্নীতি”-ই দেখায় যে জেএমএম সরকার কীভাবে জনগণকে লুট করেছে।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top