News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিনা চিকিৎসায় দুই সন্তানের জননীর মৃত্যু, অভিযোগ, গণধোলাই স্বামীর
Image

বিনা চিকিৎসায় দুই সন্তানের জননীর মৃত্যু, অভিযোগ, গণধোলাই স্বামীর

আগরতলা, ৩১ অক্টোবর: বিনা চিকিৎসায় দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলে মৃতার পরিবারের সদস্যরা জিবি হাসপাতালের চত্বরে স্বামীকে গণধোলাই দিয়েছেন।

ঘটনার বিবড়নে জানা গিয়েছে, গত ৪ বছর আগে রানীরবাজারের বাসিন্দা তাপস পালের সাথে মিতা রানী রদ্রুপালের বিয়ে হয়েছিল।বর্তমানে তাদের দুই সন্তান ও রয়েছে। তাপস পাল পেশায় সবজি বিক্রেতা। মৃতার পরিবারের অভিযোগ, মিতা রানী রদ্রুপাল দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। কিন্তু তাকে কোনোরকম চিকিৎসা করা হয়নি। ডাক্তারের পরার্মশ ছাড়াই বাজার থেকে ঔষধ কিনে নিয়ে খাওয়াতেন তার স্বামী। কিন্তু তিন দিন আগে তার শারীরিক অবস্থার অবনতি দেখে রানীরবাজার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আজ সকালে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন দুই সন্তানের জননী।  তাতে উত্তেজিত মৃতার পরিবারের সদস্যরা জিবি হাসপাতাল চত্বরে স্বামীকে উত্তম মধ্যম দিয়েছেন। 

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top