News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিলেজ কমিটির নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি একত্রে লড়বে : প্রদ্যোত
Image

ভিলেজ কমিটির নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি একত্রে লড়বে : প্রদ্যোত

আগরতলা, ৩১ অক্টোবর: ভিলেজ কমিটির নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি একত্রে লড়বে। আজ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এমনটাই বললেনতিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন।

এদিন তিনি প্রথমে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং পরে রাজ্য নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে অতিসত্বর ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত করার দাবী জানিয়েছেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভিলেজ কমিটির নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন। তিপ্রাসাদের উন্নয়নের জন্য অতিসত্বর ভিলেজ কমিটি নির্বাচন হওয়া উচিত। পাশাপাশি, রাজ্যের ১৩টি ব্রু শরনার্থী ক্যাম্পের বসবাসকারীদের ভোটার তালিকাভুক্ত করার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি দিয়ে আবেদন জানিয়েছেন তিনি। 

এদিন তিনি আরও বলেন, ভিলেজ কমিটির নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি একত্রে মিলে লড়াই করা উচিত। কারণ, একত্রে লড়াই করলে রাজ্যের উন্নয়ন সম্ভব হবে। 

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top