নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): বদলে যাচ্ছে দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত আসনে অগ্রিম টিকিট বুকিংয়ের সময়সীমা। শুক্রবার, ১ নভেম্বর থেকে ভারতীয় রেলে এই সীমা ১২০ দিন থেকে কমে ৬০ দিন হচ্ছে। অর্থাৎ শুক্রবার থেকে এক্সপ্রেস কিংবা মেল ট্রেনে অগ্রিম টিকিটের রিজার্ভেশন উনন্ডো খুলছে ৬০ দিনের ব্যবধানে। রেলের দাবি, বাতিল হতে চলা সময়সীমার মধ্যে কাটা টিকিটের ২১ শতাংশ ক্যানসেল হচ্ছে ৬০ দিন কিংবা তার বেশি সময় বুকিংগুলি। আরও ৫ শতাংশ যাত্রী যাত্রা না করেও টিকিট বাতিল করছেন না। সবমিলিয়ে বুকিং টিকিটের একটা বড় অংশ সফর করছে না। যার জেরে অসংখ্য যাত্রী কনফার্ম টিকিটের সুযোগ হারাচ্ছেন। এই সমস্যা সমাধানে রেলের নতুন পদক্ষেপ। যদিও বিগত অতীতে বারবার এই সংরক্ষিত টিকিট কাটার সময়সীমা হেরফের করেছে রেল। কিন্তু সার্বিকভাবে তা বিশেষ সহায়ক হয়নি বলে যাত্রীদের অভিযোগ। এবার দেখার ৬০ দিনের নয়া নিয়মে টিকিট প্রাপ্তির সম্ভাবনা বাড়ে কি না।

অগ্রিম সংরক্ষিত টিকিট ৬০ দিন আগে, ১ নভেম্বর চালু নয়া নিয়ম
Releated Posts
পিওকে-তে পুলিশি বর্বরতার অভিযোগ তুলে পাকিস্তানকে তোপ ভারতের, ‘ব্যর্থতা ঢাকতেই ভুয়ো প্রচার’
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত।…
উরি থেকে অপারেশন সিঁদুর: মোদির রেকর্ড গড়া প্রধানমন্ত্রিত্বে ভারতের নতুন নিরাপত্তা নীতির রূপরেখা
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): ১০ জুন টানা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী পদে থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ৪,৩৯৮…
আইআরসিটিসি হোটেল দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদবদের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত স্থগিত, শুনানি ১৬ জুলাই
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আইআরসিটিসি হোটেল দুর্নীতির সঙ্গে যুক্ত অর্থপাচার মামলায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর পরিবারের…
পশ্চিমবঙ্গে ঝুলে থাকা রেল প্রকল্প দ্রুত বাস্তবায়নে টাস্ক ফোর্স গঠন, উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রেল প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বিশেষ টাস্ক…

















