News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেহের কালী বাড়িতে মায়ের আশীর্বাদ নিলেন সাংসদ রাজীব
Image

মেহের কালী বাড়িতে মায়ের আশীর্বাদ নিলেন সাংসদ রাজীব

আগরতলা, ৩১ অক্টোবর: দীপাবলির পুণ্য মুহূর্তে আজ কৃষ্ণনগর স্থিত মেহের কালী বাড়িতে মায়ের আশীর্বাদ নিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য। পাশাপাশি এদিন তিনি ওই এলাকার মা বোনেদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। 

প্রসঙ্গত, কৃষ্ণনগর প্রগতি রোড এলাকার ঐতিহ্যবাহী কালী বাড়ি মেহের কালীবাড়ি। ভক্তকুলের বিশ্বাস মা জাগ্রত। এখানে মায়ের কোন প্রতিরূপের পূজা করা হয় না এখানে পূজিত হয় ঘট। প্রত্যেক দিনে ভক্তদের উপস্থিতি থাকে এই কালীমন্দিরে। আজ দীপাবলি উপলক্ষে আগামীকাল শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হবে। এদিন মায়ের কাছে আশীর্বাদ নিতে গেলেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব বলেন, আগামীকাল আচার অনুষ্ঠান মেনে কৃষ্ণনগর প্রগতি রোড এলাকার ঐতিহ্যবাহী কালী বাড়ি মেহের কালীবাড়িতে পূজোর আয়োজন করা হয়েছে। মায়ের নিকট রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন সাংসদ রাজীব।

Releated Posts

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top