News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৯ মহিলা টি-২০ চ্যালেঞ্জার ট্রফি এবার নিকি প্রসাদের ঘরে
Image

অনূর্ধ্ব ১৯ মহিলা টি-২০ চ্যালেঞ্জার ট্রফি এবার নিকি প্রসাদের ঘরে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটে টিম-এ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স খেতাব পেয়েছে টিম-সি। ‌ বিসিসিআই আয়োজিত মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটের ফাইনালে আজ, বুধবার টিম-এ অর্থাৎ নিকি প্রসাদের নেতৃত্বাধীন দল ২৪ রানের ব্যবধানে টিম-সি অর্থাৎ সানিকা চালকে-র দলকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। বিজিত টিম-সি পেয়েছে রানার্স খেতাব। রায়পুরে শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে বেলা দেড়টায় ম্যাচ শুরুতে টস জিতে টিম-এ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং সীমিত ২০ ওভারে তিন উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে টিম-সি ৮ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করতেই সীমিত ২০ ওভার ফুরিয়ে যায়। বিজয়ী দলের দলনেত্রী তথা অলরাউন্ডার নিকি প্রসাদ ফাইনাল ম্যাচে এবং পুরো সিরিজে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। উল্লেখ্য, তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে টিম-বি ৭ উইকেটের ব্যবধানে টিম-ডি কে পরাজিত করেছে। একই স্টেডিয়ামে সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে টিম-ডি অর্থাৎ মিথুলা বিনোদের নেতৃত্বাধীন দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে টিম-বি অর্থাৎ তৃষা-র নেতৃত্বাধীন দল ১৭.৪ ওভার খেলে তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়।  বিজয়ী দলের দলনেত্রী তৃষা দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top