ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটে টিম-এ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স খেতাব পেয়েছে টিম-সি। বিসিসিআই আয়োজিত মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটের ফাইনালে আজ, বুধবার টিম-এ অর্থাৎ নিকি প্রসাদের নেতৃত্বাধীন দল ২৪ রানের ব্যবধানে টিম-সি অর্থাৎ সানিকা চালকে-র দলকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। বিজিত টিম-সি পেয়েছে রানার্স খেতাব। রায়পুরে শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে বেলা দেড়টায় ম্যাচ শুরুতে টস জিতে টিম-এ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং সীমিত ২০ ওভারে তিন উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে টিম-সি ৮ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করতেই সীমিত ২০ ওভার ফুরিয়ে যায়। বিজয়ী দলের দলনেত্রী তথা অলরাউন্ডার নিকি প্রসাদ ফাইনাল ম্যাচে এবং পুরো সিরিজে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। উল্লেখ্য, তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে টিম-বি ৭ উইকেটের ব্যবধানে টিম-ডি কে পরাজিত করেছে। একই স্টেডিয়ামে সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে টিম-ডি অর্থাৎ মিথুলা বিনোদের নেতৃত্বাধীন দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে টিম-বি অর্থাৎ তৃষা-র নেতৃত্বাধীন দল ১৭.৪ ওভার খেলে তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের দলনেত্রী তৃষা দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়।

অনূর্ধ্ব ১৯ মহিলা টি-২০ চ্যালেঞ্জার ট্রফি এবার নিকি প্রসাদের ঘরে
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















