News Flash

  • Home
  • দেশ
  • ঘাটালে জলযন্ত্রণা উপেক্ষা করে শ্মশানে সৎকার মৃতদেহ 
Image

ঘাটালে জলযন্ত্রণা উপেক্ষা করে শ্মশানে সৎকার মৃতদেহ 

পশ্চিম মেদিনীপুর, ৩০ অক্টোবর (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে বন্যা পরিস্থিতি চরমে পৌঁছেছে। সাধারণ জন জীবনের ওপর প্রভাব পড়ছে। বুধবার সকালে সেই দৃশ্য দেখা গেলো। জমে থাকা জলের জন্য নেই কোনও গাড়ি। এদিকে ঘাটাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আচার্য পল্লীর বাসিন্দা কিরিটি রঞ্জন আচার্য গতকাল রাতে মারা যান। কিন্তু বন্যার কারণে প্রায় সব শ্মশান জলের তলায় থাকায় মৃতদেহ সৎকারে বাধা সৃষ্টি হয়েছে। তাই কাঁধে করে মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়ার দৃশ্য দেখা গেলো। আর এই দৃশ্য ঘাটালের মানুষের মনকে ভীষণ ভাবে নাড়া দিয়েছে। বেশ কয়েকবার বন্যা কবলিত ঘাটাল শহরে বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের কারণে জলসঙ্কট আরও বেড়েছে। কিরিটি রঞ্জনের পরিবারের লোকজন জানান, রাস্তাঘাটে জল জমে থাকার কারণে তাদের এই জলমগ্ন পথ পেরিয়ে মৃতদেহ নিয়ে শ্মশানে যেতে হয়। এমনিতেই বন্যার ভোগান্তিতে থাকা স্থানীয় মানুষের জীবনযাপন কঠিন হয়ে উঠেছে, তার মধ্যে মৃতদেহ সৎকারে এই জটিলতা নতুন করে জলযন্ত্রণার ছবি তুলে ধরেছে।

এমন পরিস্থিতিতে ঘাটাল শহরের বাসিন্দারা কবে এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন, সেই প্রশ্নই এখন ঘাটালের মানুষের মুখে মুখে।

Releated Posts

তৃতীয় দিনে ‘বল্লারি চলো’ পদযাত্রা, দলিত কল্যাণ ও কৃষক আত্মহত্যা নিয়ে কর্ণাটক সরকারকে নিশানা বিজেপির

রায়চুর (কর্ণাটক), ৩ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকে বিজেপির ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার তৃতীয় দিনে পড়ল। এদিন রাজ্য বিজেপি সভাপতি…

ByByNews Desk Sep 3, 2026

শিলিগুড়ি করিডরের গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণে ২,০৭৭ কোটি টাকার প্রকল্প

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাগডোগরার সঙ্গে প্রতিবেশী বিহারের কিশনগঞ্জ জেলার গলগালিয়াকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

পাঞ্জাবের এসআইআর খসড়া ভোটার তালিকায় রাঘব চাড্ডার নাম ‘স্থানান্তরিত’, প্রতিহিংসার রাজনীতির অভিযোগ

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর আওতায় তৈরি খসড়া ভোটার তালিকায় নিজের…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top