News Flash

  • Home
  • দেশ
  • এসএসকেএমে কাঁচি কেলেঙ্কারির জেরে মুখ্যমন্ত্রীকে ‘দায়ী’ করলেন শুভেন্দু
Image

এসএসকেএমে কাঁচি কেলেঙ্কারির জেরে মুখ্যমন্ত্রীকে ‘দায়ী’ করলেন শুভেন্দু

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): এসএসকেএম-এ কাঁচি কেলেঙ্কারির অভিযোগ ঘিরে প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। মূলত এসএসকেএম-এ প্রসূতি বিভাগে অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে ভাঙে মরচে ধরা কাঁচি !

ভাঙা কাঁচির ছবি পোস্ট করে মঙ্গলবারই প্রতিবাদে সরব হয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। বুধবার এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের বলেন, ‘এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়’।

শুভেন্দুবাবু বলেন, ‘জং ধরা কাঁচি পাওয়া যাচ্ছে এসএসকেম-এ। যাকে নিয়ে আমরা গর্ব করি, যে পশ্চিমবঙ্গের  সবচেয়ে ভাল হাসপাতাল। আর সেখানেই জং ধরা কাঁচি পাওয়া গিয়েছে! আমাদের তো বলার কিছু নেই। ১৩ বছর পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বাস্থ্য বাজেট হয় না। এরাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে গিলোটিনে পাঠানো হয়েছে। এজন্য দায়ী রাজ্যের অপদার্থ-অযোগ্য স্বাস্থ্যমন্ত্রী, যিনি সন্দীপ ঘোষের মাথার উপরে হাত ছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়।”

Releated Posts

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

পাঞ্জাবের এসআইআর খসড়া ভোটার তালিকায় রাঘব চাড্ডার নাম ‘স্থানান্তরিত’, প্রতিহিংসার রাজনীতির অভিযোগ

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর আওতায় তৈরি খসড়া ভোটার তালিকায় নিজের…

ByByNews Desk Sep 3, 2026

‘পড়ুয়াদের জয়’: রাজস্থানের স্কুল সংস্কারের উদ্যোগকে স্বাগত সিজেপি-র আশুতোষ রানকার

জয়পুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানজুড়ে জরাজীর্ণ স্কুলগুলির সংস্কার ও পরিকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সরকারের এই…

ByByNews Desk Sep 2, 2026

‘কমিশন’ ইস্যুতে কংগ্রেসকে নিশানা বিজয়েন্দ্রের, দ্বিতীয় দিনে ‘বল্লারি চলো’ পদযাত্রা

রায়চুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিজেপির ‘বল্লারি চলো’ প্রতিবাদ পদযাত্রা বুধবার দ্বিতীয় দিনে পড়েছে। এই উপলক্ষে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top