News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক দেশ এক ভোট বাতিল সহ চার দফা দাবিতে সরব হয়েছে সিপিআইএম
Image

এক দেশ এক ভোট বাতিল সহ চার দফা দাবিতে সরব হয়েছে সিপিআইএম

আগরতলা, ২৯ অক্টোবর: এক দেশ এক ভোট বাতিল সহ চার দফা দাবিতে সরব হয়েছে সিপিআইএম।আজ এরই প্রতিবাদে সিপিআইএম ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে এক মিছিলের আয়োজন করা হয়েছে। এদিনের মিছিলটি যোগেন্দ্রনগর পার্টির  মহকুমা অফিস থেকে শুরু করে যোগেন্দ্রনগর বাজারে গিয়ে শেষ হয়।

এদিন রতন দাস বলেন, কেন্দ্রীয় সরকার এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করতে চাইছে। এই ব্যবস্থা গনতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী। পাশাপাশি, বিজেপি সরকারের ক্ষমতায় আসার পর জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। তাছাড়া, রাজ্যে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে গিয়েছে। প্রতিনিয়ত মহিলার নির্যাতনের শিকাট হচ্ছেন। এরই প্রতিবাদে সরব হয়েছে সিপিআইএম। এদিন তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার এক দেশ এক ভোট বাতিল করার দাবি জানিয়েছেন।

Releated Posts

সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর ঊনকোটি নার্সিং হোমের বিরুদ্ধে ফের প্রতারণার অভিযোগ, সরব রোগীর পরিজন

কৈলাসহর, ৩ সেপ্টেম্বর: চিকিৎসার নামে প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে ফের সংবাদ শিরোনামে কৈলাসহরের ঊনকোটি নার্সিং হোম। এবার সরকারি…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top