জম্মু, ২৯ অক্টোবর (হি.স.): জম্মুর আখনুরে সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে আরও দুই জঙ্গি। মঙ্গলবার সকাল পর্যন্ত নিকেশ হয়েছে মোট ৩ সন্ত্রাসবাদী। পাশাপাশি এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। সোনাবাহিনী জানিয়েছে, সোমবার সকালে জম্মুর আখনুরে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। তৎক্ষণাৎ সেনাবাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলে জঙ্গিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।কিন্তু, পালিয়ে যেতে সক্ষম হয়নি। চারিদিক থেকে ঘিরে ফেলা হয় জঙ্গিদের। সোমবার সকাল থেকেই শুরু হয় এনকাউন্টার। সোমবারই নিকেশ হয়েছিল এক জঙ্গি, পরে আরও দুই জঙ্গি খতম হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার সকালে আরও জানানো হয়েছে, সোমবার রাতেও জম্মুর আখনুরে চলে অভিযান, মঙ্গলবার সকালে আবারও গুলির লড়াই শুরু হলে নিকেশ হয়েছে দুই জঙ্গি। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

আখনুরে বড় সাফল্য সুরক্ষা বাহিনীর; নিকেশ ৩ জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র
Releated Posts
রাম মন্দির অনুদান কেলেঙ্কারি নিয়ে আরএসে-এর ‘দেরিতে অবস্থান’, প্রশ্ন তুলল কংগ্রেস ও শিবসেনা-ইউবিটি
নতুন দিল্লি, ৩ জুলাই (আইএএনএস): রাম মন্দিরে অনুদান ও ভোগের অর্থে কথিত আর্থিক অনিয়মের ঘটনায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ…
রাম মন্দির অনুদানে অনিয়মের অভিযোগ: অযোধ্যা আদালতে মামলা করবেন দিগ্বিজয় সিং
ভোপাল, ৩ জুলাই (আইএএনএস): কংগ্রেসের প্রবীণ নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ঘোষণা করেছেন যে, রাম মন্দির…
গণতন্ত্র সংকটে, অভিযোগ বিরোধীদের: সিআইজির কাছে এসআইআর স্থগিতের দাবি, ভোট প্রক্রিয়া কারচুপির অভিযোগ
নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : দেশের নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে এবং চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) বা…
রাজস্থানে ১.০৬ লক্ষ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী, দেশ পাবে প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি
নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজস্থান সফরে গিয়ে প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়ন…


















