News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে ‘ইউনিটি রান’-এর আয়োজন, পতাকা নেড়ে সূচনা করলেন অমিত শাহ  
Image

দিল্লিতে ‘ইউনিটি রান’-এর আয়োজন, পতাকা নেড়ে সূচনা করলেন অমিত শাহ  

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): ‘জাতীয় ঐক্য দিবস’ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে দিল্লিতে আয়োজিত হল ‘ইউনিটি রান’। পতাকা নেড়ে ‘ইউনিটি রান’-এর সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া, মনোহর লাল খাট্টার, নিত্যানন্দ রাই এবং দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা প্রমুখ।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেছেন, “এবার ৩১ অক্টোবর দীপাবলি উৎসব রয়েছে। তাই ২৯ অক্টোবর ধনতেরাসের শুভ মুহূর্তে ৩১ অক্টোবরের ইউনিটি রানের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৫ সালের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য মহান সর্দার প্যাটেলের স্মরণে ইউনিটি রান আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন যখন আমরা সবাই ঐক্য দিবসে একতা দৌড়ের জন্য এখানে জড়ো হয়েছি, তখন এই ইউনিটি রান শুধু ভারতের ঐক্যের জন্য একটি অঙ্গীকার নয়, এখন ইউনিটি রান একটি ‘বিকশিত ভারত’-এর জন্যও একটি অঙ্গীকারে পরিণত হয়েছে।”আক্ষেপ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “এটা দুর্ভাগ্যজনক যে বছরের পর বছর ধরে সর্দার প্যাটেলকে ভুলে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। বহু বছর ধরে তিনি ভারতরত্ন সম্মান থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের কেভাড়িয়ায় বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্থাপন করে সর্দার প্যাটেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে কাজ করেছেন।”

Releated Posts

ভারত-সেশেলসের সংসদীয় সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও সেশেলসের মধ্যে সংসদীয় আদান-প্রদান ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।…

ByByNews Desk Sep 2, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেসের ৭০ ‘জেন জি’ প্রার্থী

জয়পুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে নতুন প্রজন্মের মুখকে গুরুত্ব দিল বিজেপি ও কংগ্রেস। রাজ্যের পাঁচটি প্রধান…

ByByNews Desk Sep 2, 2026

‘সস্তা ও লজ্জাজনক কাজ’, এসসিও-র সম্পাদিত ছবি নিয়ে পাকিস্তানকে তোপ বিজেপি ও সমাজবাদী পার্টির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকের একটি সম্পাদিত ছবি প্রকাশ করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতরকে তীব্র…

ByByNews Desk Sep 2, 2026

ভারতের উন্নয়নের অভিজ্ঞতা বিশ্বের কাজে লাগতে পারে: অজয় বাঙ্গা

অ্যাশভিল, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং প্রযুক্তিনির্ভর কৃষি-সহ ভারতের উন্নয়নের অভিজ্ঞতা এখন বিশ্বের অন্যান্য দেশও কাজে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top