News Flash

  • Home
  • দেশ
  • দৃশ্যমানতা কমছে, দিল্লি ও সংলগ্ন অঞ্চলে খারাপ হচ্ছে বায়ুদূষণ পরিস্থিতি 
Image

দৃশ্যমানতা কমছে, দিল্লি ও সংলগ্ন অঞ্চলে খারাপ হচ্ছে বায়ুদূষণ পরিস্থিতি 

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): দিল্লির দূষণ পরিস্থিতি নিত্যদিন খারাপ পর্যায়ে পৌঁছচ্ছে। পরিস্থিতি এমন যে শ্বাসকষ্টের অভিযোগ করছেন রাজধানীবাসীর একাংশ। মঙ্গলবার সকালে রাজধানী দিল্লির আকাশ ছিল ধোঁয়াশায় ঢাকা। ফলে দৃশ্যমানতাও কিছুটা কমেছে। মঙ্গলবার সকালে দিল্লির আনন্দ বিহার, নেহরু প্লেস, ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, মুনিরকা, অক্ষরধাম মন্দিরের মতো এলাকাগুলিতে বাতাসের গুণগত মান খারাপ ছিল। আইটিও ও সংলগ্ন এলাকায় বাতাসের গুণগতমান ছিল ২৬১। লোধি রোড ও সংলগ্ন অঞ্চলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৫৫, যা মন্দ পর্যায়ে পড়ে।এমনিতেই বায়ুদূষণ, বাতাসের গুণগতমান খারাপ, তার মধ্যে যমুনা নদীর জল এখনও খারাপ অবস্থায় রয়েছে। দিল্লিতে যমুনার জলে মঙ্গলবার সকালেও দূষণের দৃশ্য ধরা পড়ল। বিগত কয়েকদিনের মতো মঙ্গলবারও দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় দেখা যায়, যমুনার জলে বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে।

Releated Posts

‘পড়ুয়াদের জয়’: রাজস্থানের স্কুল সংস্কারের উদ্যোগকে স্বাগত সিজেপি-র আশুতোষ রানকার

জয়পুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানজুড়ে জরাজীর্ণ স্কুলগুলির সংস্কার ও পরিকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সরকারের এই…

ByByNews Desk Sep 2, 2026

‘কমিশন’ ইস্যুতে কংগ্রেসকে নিশানা বিজয়েন্দ্রের, দ্বিতীয় দিনে ‘বল্লারি চলো’ পদযাত্রা

রায়চুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিজেপির ‘বল্লারি চলো’ প্রতিবাদ পদযাত্রা বুধবার দ্বিতীয় দিনে পড়েছে। এই উপলক্ষে…

ByByNews Desk Sep 2, 2026

জম্মু-কাশ্মীরে এনসি-বিজেপি মুখোমুখি, পরস্পরের দফতর ঘেরাও ঘিরে উত্তেজনা

শ্রীনগর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): শাসক ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র পরস্পরের দফতর ‘ঘেরাও’ কর্মসূচি…

ByByNews Desk Sep 2, 2026

৮ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি করতে পারে ভারত: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

অ্যাশভিল, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের অর্থনীতির বর্তমান ৭-৮ শতাংশ প্রবৃদ্ধির ধারাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে ৮ শতাংশের বেশি…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top