News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শনিতলা কালী পূজা কমিটির আয়োজিত রক্তদান শিবিরে মেয়র দীপক মজুমদার
Image

শনিতলা কালী পূজা কমিটির আয়োজিত রক্তদান শিবিরে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২৯ অক্টোবর : আসন্ন দীপাবলি উপলক্ষ্যে পুরোনো মোটরস্ট্যান্ডস্থিত শনিতলা কালী পূজা কমিটির আয়োজিত রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন মেয়র দীপক মজুমদার।

দীপাবলিকে সামনে রেখে বিবিসি ক্লাবের সহায়তায় শনিতলা কালী পূজা কমিটি মঙ্গলবার সকালে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অলক ভট্টাচার্য সহ অন্যান্যরা।

মেয়র দীপক মজুমদার বলেন, বিবিসি ক্লাব ও শনিতলা কালী পূজা কমিটির এই উদ্যোগে অংশগ্রহণ করে তিনি আনন্দিত। ক্লাব ও কমিটির কর্তৃপক্ষ সহ উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, রক্তদান শিবিরের এই উদ্যোগ সমাজের মানুষের অনেক সহায়তা করবে। বিবিসি ক্লাব ও শনিতলা কালী পূজা কমিটি নিজের সামাজিক দায়িত্ব পালন করছেন যা প্রশংসনীয়। আগামীতেও যাতে ধারাবাহিকভাবে এই সমাজ কল্যাণমূলক কার্যকলাপ অব্যাহত থাকবে বলে আশা করছেন তিনি।

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top