News Flash

  • Home
  • দেশ
  • মদ-মাংস খাইয়ে জওয়ানদের ম্যানেজ করে বুথ দখলের অভিযোগে অনড় অর্জুন সিং
Image

মদ-মাংস খাইয়ে জওয়ানদের ম্যানেজ করে বুথ দখলের অভিযোগে অনড় অর্জুন সিং

ব্যারাকপুর, ২৮ অক্টোবর(হি.স.): সামনেই রাজ্যের ছয়টি বিধানসভায় উপ নির্বাচন। তার আগে সোমবার ফের রাজ্যের শাসক দলকে তুলোধোনা করলেন অর্জুন সিং। মদ-মাংস দিয়ে ভোটের সময় প্যারা মিলিটারি জওয়ানদের ম্যানেজ করে বুথ দখলের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে ফের কঠোর অভিযোগ তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্যারা মিলিটারি জওয়ানদের মদ ও মাংস খাইয়ে তৃণমূল কর্মীরা বুথে বসিয়ে রেখেছিল এবং সেই সুযোগে বুথ দখল করে ছাপ্পা ভোট দিয়েছিল বলে অভিযোগ করেন অর্জুন। তিনি বলেন, তৃণমূলের গুন্ডারা বুথ দখল করতে জওয়ানদের প্রভাবিত করেছে, এবং সেই সময় কোনও জওয়ানও লাঠিচার্জ করেনি।

এই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে রবিবার আর্ম ফোর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে বীজপুরের কাঁচরাপাড়ায় রাস্তা অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। অর্জুন সিং দাবি করেন, কাঁচরাপাড়ায় অবরোধে কোনো প্রাক্তন সেনা সদস্য ছিলেন না এবং তৃণমূলের প্ররোচনায় কাঁকিনাড়া থেকে লোক এনে রাস্তা অবরোধ করা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, কাঁচরাপাড়ার প্রাক্তন সেনা সদস্যরা সকলে বিজেপির কট্টর সমর্থক।

অর্জুন সিং-এর আরও অভিযোগ, ২০২৪ সালের নির্বাচনে নির্বাচন কমিশনের প্রস্তুতকৃত এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) যথাযথভাবে পালন করা হয়নি, যার ফলে আসন সংখ্যা অনেকটাই কমে যায়।

Releated Posts

‘পড়ুয়াদের জয়’: রাজস্থানের স্কুল সংস্কারের উদ্যোগকে স্বাগত সিজেপি-র আশুতোষ রানকার

জয়পুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানজুড়ে জরাজীর্ণ স্কুলগুলির সংস্কার ও পরিকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সরকারের এই…

ByByNews Desk Sep 2, 2026

‘কমিশন’ ইস্যুতে কংগ্রেসকে নিশানা বিজয়েন্দ্রের, দ্বিতীয় দিনে ‘বল্লারি চলো’ পদযাত্রা

রায়চুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিজেপির ‘বল্লারি চলো’ প্রতিবাদ পদযাত্রা বুধবার দ্বিতীয় দিনে পড়েছে। এই উপলক্ষে…

ByByNews Desk Sep 2, 2026

জম্মু-কাশ্মীরে এনসি-বিজেপি মুখোমুখি, পরস্পরের দফতর ঘেরাও ঘিরে উত্তেজনা

শ্রীনগর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): শাসক ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র পরস্পরের দফতর ‘ঘেরাও’ কর্মসূচি…

ByByNews Desk Sep 2, 2026

৮ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি করতে পারে ভারত: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

অ্যাশভিল, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের অর্থনীতির বর্তমান ৭-৮ শতাংশ প্রবৃদ্ধির ধারাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে ৮ শতাংশের বেশি…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top