News Flash

  • Home
  • দেশ
  • বকেয়া মজুরির দাবিতে মধু চা বাগানে ধর্না শ্রমিকদের
Image

বকেয়া মজুরির দাবিতে মধু চা বাগানে ধর্না শ্রমিকদের

হাসিমারা, ২৮ অক্টোবর (হি. স.) : কালচিনি ব্লকের মধু চা বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে  তাঁদের প্রাপ্য মজুরি পাচ্ছেন না। এই অভিযোগে সোমবার সকাল থেকে কাজ বন্ধ করে ম্যানেজারের অফিসের সামনে ধর্নায় বসলেন শ্রমিকরা । শ্রমিকদের অভিযোগ, বাগান তাঁদের প্রাপ্য চারটি পাক্ষিক মজুরি দিচ্ছে না। সামনেই দীপাবলি উৎসব। উৎসবের আগেই বকেয়া মেটানোর দাবি তুলেছেন বাগানের শ্রমিকরা। যদিও এদিন বাগান কর্তৃপক্ষ একটি পাক্ষিক মজুরি দিয়ে দেওয়ায় শ্রমিকরা ধর্না তুলে নিয়ে বাড়ি ফিরে যান। বাগানের ম্যানেজার কল্লোল সেনগুপ্ত জানিয়েছেন, চলতি বছর চা উৎপাদন অনেকটাই কম হয়েছে। অন্য বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ উৎপাদন কম হয়েছে। সেজন্য সমস্যা হচ্ছে। তাঁর দাবি তিনটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে। তার মধ্যে একটি মজুরি এদিন দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ চা মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য বিনয় কেরকেট্টা অভিযোগ করে বলেন, আট বছর বন্ধ থাকার পর ২০২২ সালের এপ্রিল মাসে নতুন মালিকের হাত ধরে বাগান খুলেছে। কিন্তু বাগান খোলার কিছুদিন পর থেকেই মজুরি দেওয়া নিয়ে মালিক পক্ষ টালবাহানা শুরু করেছে। এদিন প্রায় তিন ঘন্টা ধরে শ্রমিকরা ধর্না প্রদর্শন করেন।

Releated Posts

সিবিএসই-র সংশোধিত তিন-ভাষা নীতি চ্যালেঞ্জ করে নতুন মামলায় নোটিস সুপ্রিম কোর্টের, জবাব চাইল কেন্দ্র-সিবিএসই-এনসিইআরটি-র কাছে

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): সিবিএসই-র সংশোধিত তিন-ভাষা নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া নতুন একগুচ্ছ আবেদনের ভিত্তিতে মঙ্গলবার কেন্দ্র,…

ByByNews Desk Jul 14, 2026

হাফিজ সইদের বিরুদ্ধে অজামিনযোগ্য পরোয়ানাকে স্বাগত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের, ‘রেড কর্নার নোটিস’ জারির পথ খুলতে পারে বলে মত

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা মামলায় লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গি হাফিজ সইদের বিরুদ্ধে জম্মুর…

ByByNews Desk Jul 14, 2026

পিওজেকে-র বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের শোষণের ফল, কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান বিক্ষোভকে পাকিস্তানের দীর্ঘদিনের পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার…

ByByNews Desk Jul 14, 2026

বিদাদি টাউনশিপ প্রকল্প ঘিরে বিক্ষোভ: ২০ জনের বেশি কৃষকের বিরুদ্ধে এফআইআর, পুলিশি নিরাপত্তায় ফের জমি সমীক্ষার প্রস্তুতি

বেঙ্গালুরু, ১৪ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে প্রস্তাবিত বিদাদি টাউনশিপ প্রকল্পের জন্য জমি সমীক্ষা ঘিরে হওয়া সহিংস বিক্ষোভের ঘটনায়…

ByByNews Desk Jul 14, 2026
Scroll to Top