News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার বহি:রাজ্যের ইঞ্জিনিয়ার
Image

ত্রিপুরায় এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার বহি:রাজ্যের ইঞ্জিনিয়ার

আগরতলা, ২৮ অক্টোবর: ত্রিপুরায় এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন :রাজ্যের ইঞ্জিনিয়ার। অটো চালক সহ আরো কয়েকজন মিলে জঙ্গলে নিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ। পাশাপাশি, নগদ টাকা সহ মোবাইল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি। 

এই ঘটনা সম্পর্কে আক্রান্ত বিশাল জানিয়েছেন, আগরতলা বাধারঘাট রেলস্টেশন থেকে তিনি অটো রিজার্ভ করে ঊষাবাজার উদ্দ্যেশে যাচ্ছিলেন। কিন্তু যাওয়ার পথে এডি নগর এসে অটো চালক তার চায়ের সাথে কিছু মিশিয়ে খাইয়ে দেয় বলে অভিযোগ তাঁর। চালকের সঙ্গে আরো একজন ছিল বলেও জানান তিনি। 

তিনি আরো বলেন, তারপর সে অজ্ঞান হয়ে পড়েন। পরর্বতী সময়ে গভীর জঙ্গলে নিয়ে চালক সহ আরও ৩ জন তাকে পিটিয়ে রক্তাক্ত করে। তার কাছ থেকে নগদ ১৭ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এরপর তাকে জিরানীয়া নিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। জ্ঞান ফিরলে তিনি আশেপাশে থাকা লোকজনকে এই ঘটনার কথা বললে তারা পুলিশকে খবর দিয়েছেন। সাথে সাথে পুলিশ তাকে উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে। 

জনৈক পুলিশ আধিকারিক বলেন, বিহার রাজ্যের বাসিন্দা বিশাল কুমার। পেশায় ইঞ্জিনিয়ার। এক বেসরকারি টেলিকম সংস্থার টাওয়ারের কাজে রাজ্যে কিছুদিন পর পর আসা যাওয়া করছেন। রবিবার রাতে অটো দিয়ে ঊষাবাজার যাওয়ার পথে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। অটো চালক সহ আরো কয়েকজন মিলে জঙ্গলে নিয়ে তাকে মারধর করে সাথে থাকা সব টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন বিশাল। 

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top