News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওয়ানাডে ভোট প্রচারে প্রিয়াঙ্কা, নীলগিরি কলেজে পড়ুয়াদের সঙ্গেও বললেন কথা 
Image

ওয়ানাডে ভোট প্রচারে প্রিয়াঙ্কা, নীলগিরি কলেজে পড়ুয়াদের সঙ্গেও বললেন কথা 

ওয়ানাড, ২৮ অক্টোবর (হি.স.): কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা কেরলের ওয়ানাড আসনের ইউডিএফ জোট প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী ভডরা সোমবার থেকে ভোট প্রচার শুরু করেছেন। এদিন ওয়ানাডে বিরাট একটি রোড শো করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। বিপুল সংখ্যক মানুষ প্রিয়াঙ্কাকে স্বাগত জানান। এই উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছিল। দিনের শুরুতে তামিলনাড়ুতেও যান প্রিয়াঙ্কা। সেখানে তিনি নীলগিরি কলেজে গিয়েছে ছাত্র-ছাত্রীদের সঙ্গেও কথা বলেছেন। আগামীকালও ওয়ানাড কেন্দ্রে একাধিক প্রচার কর্মসূচি রয়েছে প্রিয়াঙ্কার। আগামী ১৩ নভেম্বর ওয়ানাড লোকসভা আসনের উপ নির্বাচনে ভোট নেওয়া হবে। এখানে প্রিয়াঙ্কা গান্ধীর মূল প্রতিপক্ষ এলডিএফ-এর প্রবীণ নেতা সত্যেন মোকেরি এবং বিজেপির কোঝিকোড় পুর কাউন্সিলর নব্যা হরিদাস।

Releated Posts

ভারত-সেশেলসের সংসদীয় সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও সেশেলসের মধ্যে সংসদীয় আদান-প্রদান ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।…

ByByNews Desk Sep 2, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেসের ৭০ ‘জেন জি’ প্রার্থী

জয়পুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে নতুন প্রজন্মের মুখকে গুরুত্ব দিল বিজেপি ও কংগ্রেস। রাজ্যের পাঁচটি প্রধান…

ByByNews Desk Sep 2, 2026

‘সস্তা ও লজ্জাজনক কাজ’, এসসিও-র সম্পাদিত ছবি নিয়ে পাকিস্তানকে তোপ বিজেপি ও সমাজবাদী পার্টির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকের একটি সম্পাদিত ছবি প্রকাশ করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতরকে তীব্র…

ByByNews Desk Sep 2, 2026

ভারতের উন্নয়নের অভিজ্ঞতা বিশ্বের কাজে লাগতে পারে: অজয় বাঙ্গা

অ্যাশভিল, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং প্রযুক্তিনির্ভর কৃষি-সহ ভারতের উন্নয়নের অভিজ্ঞতা এখন বিশ্বের অন্যান্য দেশও কাজে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top