News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহিলাদের নিয়ে বিশেষ সদস্যতা পদ অভিযান মহিলা মোর্চার উদ্যোগে
Image

মহিলাদের নিয়ে বিশেষ সদস্যতা পদ অভিযান মহিলা মোর্চার উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর: রবিবার ভারতীয় জনতা পার্টি  মহিলা মোর্চা ৬ আগরতলা মন্ডলের সদস্যতা অভিযান অনুষ্ঠিত হয় ইন্দ্রনগর মন্ডল কার্যালয়ে।  উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি  সহ-সভানেত্রী পাপিয়া দত্ত।

সাংসদ রাজিব ভট্টাচার্য জানান, এদিন দীপাবলি উপলক্ষে মহিলাদের সদস্য পদ অভিযানের আয়োজন করেছেন ৬ আগরতলা মন্ডলের মহিলা মোর্চা। এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। পাশাপাশি তিনি আরো জানান, ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে সাত লক্ষ আশি হাজার সদস্যতা গ্রহণ করা হয়েছে। অফলাইনে প্রায় ২ লক্ষ সদস্যতা পদ সম্পন্ন হয়েছে। বিজেপির উন্নয়নমূলক কর্মকাণ্ডে উৎসাহিত হয়ে রাজ্য সহ দেশের জনগণ বিজেপির সঙ্গে জড়িত হচ্ছে বলে জানান সাংসদ রাজীব ভট্টাচার্য।

Releated Posts

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান

আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…

ByByReshmi Debnath Jun 16, 2026

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর

আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top