News Flash

Image

জাল নোট সহ আটক তিন

কৈলাসহর, ২৭ অক্টোবর : কৈলাসহর ইরানি থানার পুলিশ বড়সড় সাফল্য পেয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জাল নোট সমেত তিন যুবককে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১০,৫০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, কয়েকদিন আগে কিছু যুবক জাল টাকা নিয়ে আশেপাশেই ঘোরাফেরা করছেন বলে কৈলাসহর ইরানি থানার পুলিশের গোপন সূত্রে খবর আসে। এই খবরের ভিত্তিতে পুলিশ জাল টাকা সহ অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হয়েছে।

কৈলাসহর ইরানি থানার পুলিশ আধিকারিক জানান, থানার এএসআই রামকৃষ্ণ সিনহার কাছে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এ বিষয়ে একটি খবর আসে। সেই খবরের ভিত্তিতে থানা এলাকাতেই মোবাইল পুলিশ বসে। কিছুক্ষণ অপেক্ষার পর অটো দিয়ে আসা সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০,৫০০ টাকা জাল নোট। উক্ত তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান কৈলাসহর ইরানি থানার পুলিশ আধিকারিক।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top