News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সেজে উঠছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির, দীপাবলী মেলায় থাকছে আকর্ষণীয় আলোকসজ্জা
Image

সেজে উঠছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির, দীপাবলী মেলায় থাকছে আকর্ষণীয় আলোকসজ্জা

উদয়পুর, ২৭ অক্টোবর : উদয়পুরে একান্ন পীঠের এক পীঠ ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে দীপাবলী মেলায় প্রস্তুতি তুঙ্গে। মেলায় আকর্ষণ বাড়িয়ে তোলার উদ্দেশ্যে বহিরাজ্য থেকে আলোকসজ্জার সামগ্রী আনা হয়েছে। তাছাড়াও পূণ্যার্থীদের সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। থাকার ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে।

পূর্বে মাতাবাড়ীর দীপাবলী মেলা দুই দিন ধরে অনুষ্ঠিত হত। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এই মেলা তিন দিন ধরে উদযাপিত হয়। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে প্রসন্নতা বিরাজ করছে।

মাতাবাড়ী এক সংশ্লিষ্ট ব্যবসায়ী জানান, এবছর দীপাবলী মেলা অন্য বছরের তুলনায় আরো উন্নত ব্যবস্থার মধ্য দিয়ে আয়োজিত হতে চলেছে। রাস্তাঘাটের পুনর্নির্মাণের পাশাপাশি বহিরাজ্য থেকে আলোকসজ্জার আমদানি করা হয়েছে বলেও জানান তিনি। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবারের মেলা পূর্বের সকল রেকর্ড ভেঙে দেবে বলে আশাবাদী তিনি।

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top