News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডাক্তারের বাড়িতে নিশি কুটুম্বের হানা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উধাও
Image

ডাক্তারের বাড়িতে নিশি কুটুম্বের হানা, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উধাও

কুমারঘাট, ২৭ অক্টোবর : কুমারঘাটে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দন্ত চিকিৎসক ডাঃ গৌতম মল্লিকের বাড়িতে এই চুরি সংঘটিত হয়েছে। প্রচুর স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে পালিয়েছে চোরের দল।

ঘটনার বিবরণে জানা যায়, কুমারঘাট হাসপাতাল রোডে লক্ষী নারায়ণ মন্দিরের পাশে অবস্থিত ডাঃ গৌতম মল্লিকের বাড়িতে শনিবার রাতে চুরি হয়েছে। বাড়িতে প্রায় পাঁচ লাখ টাকার স্বর্ণ এবং পঞ্চাশ থেকে ষাট হাজারের কাছাকাছি নগদ অর্থ ছিল, যা সবকিছুই চোরের দল নিয়ে গেছে।

ডাক্তারবাবু গত শুক্রবার জরুরী কাজে আগরতলায় যান। আজ বাড়ি ফেরার কথা ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে এই চুরি সংঘটিত হয়। স্থানীয়রা ডাঃ গৌতম মল্লিকের কাছে এ বিষয়ে জানালে তিনি বিকেলের মধ্যে ফিরছেন বলে জানান। এদিকে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে বলে জানান সংশ্লিষ্টরা।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top