News Flash

  • Home
  • দেশ
  • বালুরঘাটে কালভার্টের নিচে সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার ঘিরে শোরগোল
Image

বালুরঘাটে কালভার্টের নিচে সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার ঘিরে শোরগোল

বালুরঘাট, ২৬ অক্টোবর (হি. স.) : বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকায় কালভার্টের নিচ থেকে উদ্ধার সদ্যোজাত শিশুর পচাগলা দেহ। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে  । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ সদ্যোজাত শিশুর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এদিকে শিশুটি কোথা থেকে ওই কালভার্টের নিচে এলো তা নিয়ে চিন্তায় স্থানীয়রা। এলাকবাসীর  প্রাথমিক অনুমান ওই শিশুটিকে কেউ ফেলে দিয়ে গিয়েছে।

জানা গিয়েছে, এদিন বিকেলে বানিয়াপাড়া এলাকায় কালভার্টের নিচে হঠাৎই দুর্গন্ধ আসতে শুরু করে। এরপর স্থানীয়দের নজর আসে কালভার্টের নিচে ভাসছে শিশুর পচাগলা দেহ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। উৎসুক জনতা ভিড় করে ঘটনাস্থলে। তবে একাংশের মতে, শিশুটি বাইরে থেকে নিয়ে এসে ওই এলাকায় ফেলা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি বালুরঘাট শহরের প্রতিটি নার্সিংহো্মেও খোঁজ নেওয়া হচ্ছে।

Releated Posts

বাংলার দ্বিতীয় দফা ভোটের আগে আপিল ট্রাইব্যুনালের দ্বিতীয় তালিকা প্রকাশ, যুক্ত ১,৪৬৮ নাম, বাদ ৬

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের ঠিক একদিন আগে আপিল ট্রাইব্যুনালের দ্বিতীয় সম্পূরক ভোটার…

ByByNews Desk Apr 28, 2026

দিল্লিতে বিহারের যুবক খুন, বিজেপিকে তীব্র আক্রমণ তেজস্বীর

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): দিল্লিতে বিহারের এক যুবক খুন ও আরেকজন গুরুতর জখম হওয়ার ঘটনায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র…

ByByNews Desk Apr 28, 2026

অজয় পাল শর্মার বাংলা ভোটে ভূমিকা ঘিরে বিতর্ক, এসপি’র ‘বিজেপির এজেন্ট’ অভিযোগ

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের নির্বাচনী দায়িত্বে আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে পুলিশ অবজার্ভার হিসেবে নিয়োগ ঘিরে তীব্র…

ByByNews Desk Apr 28, 2026

দ্বিতীয় দফার ভোটের আগে ২৪ ঘণ্টায় ১,০৯৫ জনকে প্রতিরোধমূলক গ্রেফতার

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটের আগে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। গত ২৪…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top