News Flash

  • Home
  • দেশ
  • ক্ষতিপূরণ না মেলায় দেহ নিতে নারাজ হরিশ্চন্দ্রপুরের মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার
Image

ক্ষতিপূরণ না মেলায় দেহ নিতে নারাজ হরিশ্চন্দ্রপুরের মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার

হরিশ্চন্দ্রপুর, ২৬ অক্টোবর (হি. স.) : ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হয় মালদার হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের। শনিবার সকালে ভিনরাজ্য থেকে ওই শ্রমিকের দেহ গ্রামে এসে পৌঁছায়। কিন্তু গ্রামে ফিরলেও তাঁর দেহ নিতে নারাজ পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা। তাঁদের দাবি, ক্ষতিপূরণ না পেলে তাঁরা দেহ গ্রহণ করবেন না।

জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম অশোক মণ্ডল (৪৩)। বাড়ি হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের কালীতলা গ্রামে। দুমাস আগে অসমের গুয়াহাটিতে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন তিনি। সেখানেই বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। এরপর ওই নির্মাণকারী সংস্থার তরফে অশোকের দেহ ময়নাতদন্ত করিয়ে অ্যাম্বুলেন্সে করে হরিশ্চন্দ্রপুরে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে অশোকের দেহ গ্রামে ফিরতেই বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের দাবি, অশোক মণ্ডল পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন। তাঁর বাড়িতে স্ত্রী, বিধবা মা এবং দুই ছেলে রয়েছে। এমনকি কীভাবে মৃত্যু হয়েছে অশোকের সে ব্যাপারে বিশদে কিছু জানায়নি ওই সংস্থা। অভিযোগ, ক্ষতিপূরণ ছাড়াই ময়নাতদন্ত করে দেহ পাঠিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে পরিবারটি আগামীতে কীভাবে চলবে তা অনিশ্চিত। তাই এদিন ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এমনকি মৃতদেহ গ্রহণ করতে অস্বীকার করে পরিবার এবং গ্রামবাসীরা। অবিলম্বে অশোকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া না হলে এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হবেন বলেও জানান তাঁরা। এদিন দীর্ঘক্ষণ মৃত পরিযায়ী শ্রমিকের দেহ অ্যাম্বুলেন্সেই পড়ে থাকে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর ভালুকা এলাকায়।

Releated Posts

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শ্রীনগর বিমানবন্দর বন্ধের সময়সীমা কমানোর আর্জি ওমর আবদুল্লার

শ্রীনগর, ১২ জুন (আইএএনএস) : আসন্ন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top