News Flash

  • Home
  • দেশ
  • দীপাবলির যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে পূর্ব রেলওয়ের বিশেষ ট্রেন
Image

দীপাবলির যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে পূর্ব রেলওয়ের বিশেষ ট্রেন

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): কালীপূজা ও দীপাবলির সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে পূর্ব রেলওয়ের শিয়ালদা ডিভিশন ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৪ (বৃহস্পতিবার ও শুক্রবার) অতিরিক্ত ৮টি ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে।

যাত্রীদের সুবিধার জন্য এই বিশেষ ট্রেনগুলো রুটের প্রতিটি স্টেশনে থামবে। কালীপুজোয় বহু মানুষ ঠাকুর দেখতে বেরোন, তাই রেলের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।শিয়ালদা-ডানকুনি -শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া): ৩১.১০.২০২৪ তারিখে রাত ১১:৩০ টায় শিয়ালদা থেকে ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১২:১৫ টায় ডানকুনি পৌঁছাবে এবং ডানকুনি থেকে রাত ১২:২৫ টায় ছেড়ে রাত ১:০৫ টায় শিয়ালদহ পৌঁছবে।

শিয়ালদা-বারাসাত-শিয়ালদা ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদা থেকে রাত ১২:১০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১২:৫৫ টায় বারাসাত পৌঁছাবে এবং বারাসাত থেকে রাত ১:১০ টায় ছেড়ে রাত ১:৫৫ টায় শিয়ালদা পৌঁছবে।

শিয়ালদা-রানাঘাট-শিয়ালদা ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদা থেকে রাত ১২:৪০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ২:৩০ টায় রানাঘাট পৌঁছাবে এবং ৩১.১০.২০২৪ তারিখে রাত ১১:৪৫ টায় রানাঘাট থেকে ছেড়ে রাত ১:৪০ টায় শিয়ালদা পৌঁছাবে।

শিয়ালদা-বারুইপুর-শিয়ালদা ইএমইউ স্পেশাল (এক জোড়া): শিয়ালদা থেকে রাত ১২:৩০ টায় ছেড়ে ০১.১১.২০২৪ তারিখে রাত ১:১৫ টায় বারুইপুর পৌঁছাবে এবং বারুইপুর থেকে রাত ১:২৫ টায় ছেড়ে রাত ২:১০ টায় শিয়ালদা পৌঁছবে।

Releated Posts

পঞ্জাবে কর্মীদের আন্দোলন দমনে ‘দ্বিচারিতা’, আপ সরকারের বিরুদ্ধে বিজেপির তোপ

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): সরকারি কর্মীদের চলমান আন্দোলন এবং সাম্প্রতিক রাজ্যব্যাপী ধর্মঘটে অংশ নেওয়া কর্মীদের শোকজ নোটিস দেওয়ার…

ByByNews Desk Aug 31, 2026

জয়পুর পুরনিগম নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, প্রাক্তন মেয়র জ্যোতি খান্ডেলওয়ালকে টিকিট

জয়পুর, ৩১ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের জয়পুর পুরনিগম নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সোমবার প্রার্থীদের নাম ঘোষণা…

ByByNews Desk Aug 31, 2026

পেট্রোলে ইথানলের পরিমাণ প্রকাশের দাবিতে করা জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): পেট্রোলে ইথানলের পরিমাণ প্রকাশ এবং ইথানল-মিশ্রিত জ্বালানির সঙ্গে বিভিন্ন গাড়ির সামঞ্জস্য নিয়ে আরও স্বচ্ছতা…

ByByNews Desk Aug 31, 2026

নেপালের বন্যার প্রভাব, গণ্ডক ব্যারাজের জল ছাড়ায় বিহারের পশ্চিম চম্পারণের নিচু এলাকা প্লাবিত

পশ্চিম চম্পারণ, ৩১ আগস্ট (আইএএনএস): প্রতিবেশী নেপালে ভয়াবহ বন্যার পর ভাল্মিকীনগর গণ্ডক ব্যারাজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ায়…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top