News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেয়রের হাত ধরে বিজেপির সদস্যপদ গ্রহণ করেন বিশ্বেশ্বর নন্দী ও ধনঞ্জয়গণ চৌধুরী
Image

মেয়রের হাত ধরে বিজেপির সদস্যপদ গ্রহণ করেন বিশ্বেশ্বর নন্দী ও ধনঞ্জয়গণ চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর: বিজেপির সদস্যপদ গ্রহণ করলেন দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী। রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে বিজেপির সদস্যপদ গ্রহণ করলেন দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ বিশ্বেশ্বর নন্দী এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী। 

শুক্রবার সকালে সদস্যতা অভিযানে বের হয়ে বিশ্বেশ্বর নন্দী এবং ধনঞ্জয় গ্রহণ চৌধুরীর বাড়িতে যান রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। এদিন বিজেপির সদস্যপদ গ্রহণ করে দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ বিশ্বেশ্বর নন্দী বলেন, বিজেপি দল দেশ পরিচালনার জন্য যে কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলেছে তাতে দারুণভাবে আকৃষ্ট হয়েছেন তিনি। এই সরকার ২০৩৬ সালে দেশে অলিম্পিকের আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকেই এই উদ্দেশ্য সফল করার জন্য কাজ শুরু করে দিয়েছে সরকার।

এদিন দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ বিশ্বেশ্বর নন্দী এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ধনঞ্জয় গন চৌধুরী বিজেপির সদস্য পদ গ্রহণ করায় তাদেরকে স্বাগত জানিয়েছেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। তিনি বলেন তারা দলে যোগ দেওয়ায় দলের ধ্যান ধারণা এবং শক্তি জনগণের সামনে আরো বাড়বে । প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে যেভাবে উন্নয়ন কর্মযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে তাতে আকৃষ্ট হয়ে মানুষ বিজেপির পতাকা তলে সামিল হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

Releated Posts

যতনবাড়িতে যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: গোমতী জেলার করবুক মহকুমার যতনবাড়ি এলাকার ঈশ্বরটিলায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 17, 2026

সাব্রুমে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২১.৭২০ কেজি গাঁজা উদ্ধার, পলাতক বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা

সাব্রুম , ১৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে।…

ByByReshmi Debnath Jul 17, 2026

মনুতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ১৭ জুলাই: ধলাই জেলার মনু থানার অন্তর্গত বিজয় গিরি দেওয়ানপাড়া এলাকায় পুলিশ গাড়ি ও একটি আল্টো গাড়ির…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

রথযাত্রার দিন দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ

আগরতলা, ১৭ জুলাই: রথযাত্রা উপলক্ষে পরিবারের সকল সদস্য বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে চোরের দল…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top